1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও দুর্ঘটনায় আহত প্রবাসীর পরিবারের পাশে চট্টগ্রাম প্রবাসী ক্লাব।

  • সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৪ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগরঃ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের রাউজান উপজেলার ২ প্রবাসী সদস্য অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তোফায়েল আহমেদ ও ওমানে কর্মস্থলে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত নুরুল হকের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন চট্রগ্রাম প্রবাসী ক্লাব।
১৫ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় চট্রগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি ও ক্লাব কর্তৃপক্ষ
রাউজানের পশ্চিম কদলপুরে ক্লাবের সদস্য তোফায়েল আহমেদের অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতবাড়ি পরিদর্শন করে উনার পরিবারের নিকট আর্থিক সহায়তার অর্থ হস্তান্তর করেন।
একই সময়ে ক্লাবের অপর সদস্য ওমান প্রবাসী কর্মস্থলে দুর্ঘটনার শিকার হয়ে দেশে ফিরে আসা রাউজান উপজেলার উরকিরচর আবুরখীলের মোঃ নুরুল হকের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে চিকিৎসা সহায়তা বাবদ আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন রাউজান ৮ নং পশ্চিম কদলপুর ইউনিয়ন পরিষদ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ শওকত চৌধুরী ও ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল করিম, শাহাদাত হোসেন, জসিম কুসুম পুরি, ইসমাইল আহমেদ, মাহমুদুর রহমান,জানে আলম, ইসমাইল ইমন
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের রাউজান উপজেলার সদস্য ও প্রতিনিধিদের মধ্যে মোঃ সোলায়মান, মোঃ আনোয়ার, মেহেদী হাসান,মোঃ সোহেল ও সাংবাদিক রবিউল হোসেন রবি।
উভয়ের মাঝে আর্থিক সহায়তা প্রদান কালে চট্রগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান বলেন এই ক্লাব প্রবাসী বান্ধব মানবতার সংগঠন, অরাজনৈতিক সেবা মূলক সংগঠন
সরকারের পাশাপাশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সন্মান, অধিকার আদায়ে সব সময় প্রবাসীদের কল্যানে কাজ করতে বদ্ধপরিকর।
এই সময় চট্রগ্রাম প্রবাসী ক্লাবের রাউজান উপজেলার নেতৃবৃন্দ ক্লাবের চেয়ারম্যান ও ক্লাব কর্তৃপক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে শ্বাসক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণকারী পশ্চিম কদল পুর ইউনিয়নের প্রবাসী মজলিস মিয়ার জানাযায় অংশ গ্রহণ করেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান ও ক্লাব কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট