1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

অধ্যক্ষ হেকিম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ (রহঃ)-এর ১২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩৩২ পঠিত

চট্টগ্রাম, ১১ জুন ২০২৫:

বাংলাদেশ তথা চট্টগ্রামের অন্যতম প্রথিতযশা আলেমে দ্বীন, বিদগ্ধ শিক্ষাবিদ, প্রজ্ঞাবান ইসলামী চিন্তাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ হেকিম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ (রহঃ)-এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক হৃদয়স্পর্শী স্মরণসভা ও দোয়া মাহফিল ১১ জুন ২০২৫
অনুষ্ঠিত হয়েছে। মুসলিম হিস্ট্রি এসোসিয়েশন, বাংলাদেশের আয়োজনে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক চেরাগী পাহাড়ের লুসাই হলে আয়োজিত এ সভায় মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সম্পাদক, লেখক ও সংগঠক মাস্টার আবুল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক, গবেষক ও কবি আল্লামা চৌধুরী গোলাম রাব্বানী। মুসলিম হিস্ট্রি এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি ইতিহাসবেত্তা সোহেল মোহাম্মদ ফখরুদ-দীনের সঞ্চালনায় উক্ত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুমের সুযোগ্য সন্তান, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাহমুদুল হাসান নিজামী, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব এম এ হাসেম রাজু, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন, সংগ্রাহক সুফি ওমর ফারুক, সংগঠক এম. নুরুল হুদা চৌধুরী, সাংবাদিক কামরুল হুদা, সাংবাদিক পিন্টু, সাংবাদিক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক লায়ন সমীরণ বড়ুয়া, ছড়াকার মানজুর ছফা, কবি কুতুবউদ্দিন বখতিয়ার, কবি আলমগীর হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ (রহঃ) ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র, যিনি আলোর পথ দেখিয়েছেন হাজারো মানুষকে। তিনি ছিলেন সত্য ও ন্যায়ের অনুগামী, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক নির্ভীক পুরুষ। তাঁর চিন্তা, নৈতিকতা, আত্মত্যাগ ও কর্মের বহুমাত্রিক দিক আজো সমানভাবে প্রাসঙ্গিক। তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মক্তব প্রতিষ্ঠা করে গেছেন, যার সুফল এখনো সমাজে দৃশ্যমান। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে তাঁর ছাত্ররা দ্বীনের খেদমতে নিয়োজিত থেকে সমাজ গঠনে ভূমিকা রাখছেন। অনুষ্ঠানে উপস্থিত আলেম, সাহিত্যিক ও বিশিষ্টজনেরা তাঁর জীবন ও কর্মকে অবলম্বন করে একটি স্মারক গ্রন্থ প্রকাশের দাবি জানান, যাতে আগামী প্রজন্ম তাঁর আদর্শে অনুপ্রাণিত হতে পারে। স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্তা প্রেরক-
সোহেল মোহাম্মদ ফখরুদ-দীন,সভাপতি, মুসলিম হিস্ট্রি এসোসিয়েশন, বাংলাদেশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট