1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

অবৈধভাবে টিসিবি’র পণ্য গুদামজাত করায় ৩ অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট আটক।

  • সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৪৯৯ পঠিত

পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে টিসিবি’র পণ্য গুদামজাত করায় টিসিবি’র ডিলারসহ অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের ৩ জনকে আটক ও বিপুল পরিমাণ টিসিবি’র পণ্য জব্দ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

 

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি টিসিবির পন্য (সয়াবিন তেল, ডাল ও চিনি) খোলা বাজারে সাধারণ মানুষের নিকট বিক্রি না করে অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং কাঁচা বাজার সংলগ্ন জামে মসজিদের পিছনে মোঃ জসিমউদ্দিনের মালিকানাধীন গাউছিয়া স্টোর নামীয় গোডাউনে মজুদ রেখেছে এবং উক্ত পন্য কালোবাজারে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে টিসিবি লেখাযুক্ত সয়াবিন তেলের প্লাস্টিকের বোতল হতে সয়াবিন তেল খোলে তা বড় টিনের ড্রামে এবং টিসিবি লিখাযুক্ত চিনি ও ডালের প্যাকেট হতে চিনি ও ডাল বের করে আলাদা প্লাস্টিকের বস্তার ভিতরে সংরক্ষণ করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২২ মার্চ ২০২২ ইং তারিখ ০৯.০৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ কামরুল ইসলাম রাশেদ(৩৯), পিতা-মৃত মোঃ হানিফ, সাং-রাজাপুকুরপাড়া, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ নুরুল্লাহ(৩৮), পিতা-মৃত কামাল উদ্দিন, সাং-খাগরিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, এবং ৩। মোঃ জসিমউদ্দিন(৪৩), পিতা-মৃত হাজি আবুল কালাম, সাং-দক্ষিণ হালিশহর, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রামকে আটক করে।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে ও তাদের দেখানো শনাক্ত মতে উক্ত গোডাউনের ভিতর থেকে টিসিবি লেখাযুক্ত ২০০০ লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি মসুর ডাল এবং ৫০০ কেজি চিনি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ কামরুল ইসলাম রাশেদকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে টিসিবির পন্য বিক্রয়ের একজন ডিলার। সে গোডাউনে থাকা টিসিবির পন্য (সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি) খোলা বাজারে ভোক্তাদের মাঝে বিক্রয়ের কথা থাকলেও তা না করে অধিক লাভবান হওয়ার আশায় কালোবাজারের মাধ্যমে আসামী মোঃ নুরুল্লাহ এবং জসিমউদ্দিনের নিকট বিক্রয় করে। আসামী মোঃ নুরুল্লাহ এবং জসিমউদ্দিনদ্বয় উক্ত টিসিবির পন্য অন্যান্য সাধারণ পণ্যের ন্যায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে টিসিবি লেখাযুক্ত সয়াবিন তেলের প্লাস্টিকের বোতল হতে অপসারণ করে বড় টিনের ড্রামে এবং ডাল ও চিনি টিসিবি লেখাযুক্ত প্যাকেট হতে অপসারণ করে প্লাস্টিকের বস্তার ভিতর সংরক্ষণ করছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট