1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় জড়িত ফুচকা দোকানি গ্ৰেফতার।

  • সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৪৬ পঠিত

পবিত্র ঈদুল ফিতর কে কেন্দ্র করে অভয়নগর থানাধীন দেয়াপাড়া গ্ৰামের স্কুল মাঠে বিকাল হতে মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় ভৈরব নদীর পূর্ব পাড়ে মনির হোসেন নামের এক ব্যক্তি মেহেদীর ইন্ডিয়ান পানিপুরি ও ভোজপুরি ফুচকা নামের একটি অস্থায়ী দোকান দেয় এবং মেলায় আগত বিভিন্ন বয়সের দর্শনার্থী তার দোকান থেকে ফুচকা খায়।

পরবর্তীতে তার দোকানের ফুচকা খেয়ে পেট ব্যথা, বমি ও পাতলা পায়খানাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় রাত থেকে পরের দিন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
বিষয়টি সোস্যাল মিডিয়ায় প্রচার ও চাঞ্চল্যকর হওয়ায় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় অভয়নগর থানার অফিসার ইনচার্জকে ঘটনার সাথে জড়িত ফুচকা দোকানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করলে অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই(নিঃ)/ মিহির মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম ইং০২/০৪/২০২৫খ্রিঃ রাত ১৯.৩৫ ঘটিকায় ফুচকা দোকানি
মোঃ মনির হোসেন(২৫) কে তার নিজ বাড়ি মনিরামপুর থানার ঢাকুরিয়া গ্ৰাম থেকে গ্ৰেফতার করেছে।
এসংক্রান্তে তানজিম হোসাইন নামের একজন ভুক্তভোগী তার বিরুদ্ধে এজাহার দায়ের করলে অভয়নগর থানার মামলা নং-৩, তাং-০২/০৪/২০২৫ খ্রিঃ, ধারা-২৭২/২৭৩/৩৩৬ The Penal Code, 1860; তৎসহ ৫৮(১৬) এর ৩৫, ৫৮(২০) এর ৩৯ এবং ৫৮(২৩) এর ৪২ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ রুজু হয়।
গ্ৰেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
আসামির নাম ও ঠিকানাঃ মোঃ মনির হোসেন, পিতা-আব্দুল লতিফ মিন্টু, সাং-ঢাকুরিয়া (উত্তরপাড়া), থানা-মনিরামপুর, জেলা-যশোর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট