1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

আইনের প্রতি অবজ্ঞা নাকি ক্ষমতার দম্ভ? ছোট সাজ্জাদের স্ত্রীর হুঙ্কার।

  • সময় রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৪৫৪ পঠিত

জামশেদুল ইসলামঃ

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৫ মার্চ) রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি বিশেষ টিম তাকে আটক করে। ছোট সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১০টিরও বেশি মামলা রয়েছে।চট্টগ্রামের হাটহাজারী, বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ছোট সাজ্জাদ। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ালেও শেষ রক্ষা হয়নি। শনিবার রাতে রাজধানীর অভিজাত এলাকা বসুন্ধরা সিটি থেকে সিএমপির বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।সিএমপি পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান, “সাজ্জাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও সে সবসময় আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থেকেছে। তবে এবার গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং বিশেষ অভিযান চালিয়ে তাকে ধরা সম্ভব হয়েছে। আমরা এখন তার অপরাধজগতের নেপথ্যে থাকা অন্যান্য সহযোগীদের খুঁজে বের করতে কাজ করছি।ছোট সাজ্জাদের গ্রেপ্তারের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন তার স্ত্রী। ভিডিওতে তিনি বলেন, হ্যাঁ, আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হইছে। এটা নিয়ে হায়-উল্লাস করার কিছু নেই। মামলা যখন আছে অ্যারেস্ট তো হবেই। এগুলা নিয়ে এতো টেনশন করে, দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করার কিছু নেই।তিনি আরও বলেন, আপনারা যারা ভাবছেন আমার জামাই অ্যারেস্ট হইছে, আর কোনদিন বের হবে না—ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি-কারি, বান্ডিল-বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে ফিরে আসবে। যারা এ ঘটনা ঘটায়ছে তাদের ছাড় দেওয়া হবে না। মাথায় রেখো—এতোদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পালানোর সময় এসেছে।তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সাজ্জাদের স্ত্রী কি আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন? তার বক্তব্য কি বিচার ব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ? নাকি এটি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন হুমকি?ছোট সাজ্জাদ একসময় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিত। ধীরে ধীরে তার অপরাধী চরিত্র আরও ভয়ংকর হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা, মাদক নিয়ন্ত্রণ ও প্রতিপক্ষ দমন করতে ভয়ংকর কৌশল অবলম্বন করত সে। তার নেতৃত্বে গড়ে ওঠা সন্ত্রাসী বাহিনী নিরীহ মানুষের কাছে এক আতঙ্কের নাম ছিল।
আইনশৃঙ্খলা বিশ্লেষকদের মতে, চট্টগ্রামের অপরাধ জগতকে নিয়ন্ত্রণ করতে হলে শুধু বড় সন্ত্রাসীদের গ্রেপ্তার করাই যথেষ্ট নয়, বরং তাদের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট