1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার ব্যানারে বাইশারীতে উত্তাল বিক্ষোভ

  • সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩৭১ পঠিত

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র ও সাধারণ জনতা।

শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাইশারী বাজার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময়, সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্র, যুবক ও নানা শ্রেণি-পেশার সাধারণ মানুষ। তারা “আওয়ামী লীগ নিষিদ্ধ করো”, “তন্ত্র নয়, গণতন্ত্র চাই”, “দুর্নীতির প্রতীক আওয়ামী লীগ চাই না”—এমন নানা স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “বর্তমান সরকার ও তাদের দল আওয়ামী লীগ দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। মতপ্রকাশের স্বাধীনতা হরণ করে, বিরোধী মত দমন করে গণতন্ত্রকে কবর দিয়েছে।”

এদিকে, ছাত্রনেতা শহিদুল ইসলাম সোহেল বলেন “আমরা বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে একতাবদ্ধ। আওয়ামী লীগ আজ সেই অধিকার হরণ করছে। তারা যদি গণতন্ত্রকে মান্য না করে, তাহলে এ দেশে তাদের আর থাকার অধিকার নেই। আমাদের দাবি একটাই—আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক।”

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আসলাম বলেন, “আমরা পুরো ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। প্রতিবাদ ছিল শান্তিপূর্ণ, তবে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা সবসময় প্রস্তুত রয়েছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট