1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: মোস্তাক আহমেদ খাঁন

  • সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৩৬ পঠিত

বোয়ালখালী প্রতিনিধিঃ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁন অভিযোগ করে বলেছেন, “স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে। তিনি এ দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য কাজ করেছেন।”

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে ওয়ার্ড বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “২০০৮ সালে মঈন উদ্দিন-ফখরুদ্দিনের সহায়তায় নির্বাচনে কারচুপির মাধ্যমে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটে। তাই আগামী নির্বাচনকে ঘিরে সবাইকে সজাগ থাকতে হবে। এটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফয়সল এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব মো. ইউছুপ চৌধুরী এবং বিএনপি নেতা এ এম কামাল উদ্দিন, মো. মোসলেম মিয়া, সৈয়দ মোজাম্মেল হক, ইলিয়াস চৌধুরী, নজরুল ইসলাম বাবু, জহিরুল ইসলাম রাসেল, মো. জাহাঙ্গীর, জাবেদ আলম, মোরশেদ আলম, আমির হাসান জুয়েল, মো. হারুন, মঞ্জুর হোসেন ও জাহাঙ্গীর আলম মাস্টার।

সভায় আরও উপস্থিত ছিলেন মো. শাহজাহান, সাইফুল রেজা, কাজী জাহেদ হাসান, মো. সোলমান, মো. আব্দুল মান্নান, রাব্বি, ইমাম, সাইফুল, মেহেদী, সৌরভ, টিপু, মুন্না ইলিয়াস প্রমুখ।

সভা শেষে কধুরখীল কৈবর্ত্যপাড়ার অগ্নিদুর্গত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন মোস্তাক আহমেদ খাঁন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট