1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

আনোয়ারা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

  • সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ পঠিত

 

বিশেষ প্রতিবেদকঃ

আনোয়ারা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদ। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী (দৈনিক বাংলাদেশ সমাচার)-কে আহ্বায়ক এবং মো. ইমরান হোসাইন (দৈনিক আজকের পত্রিকা) ও মো. হিজবুল্লাহ সোহেল (দৈনিক আজাদী মাল্টিমিডিয়া)-কে যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সভায় জানানো হয়। এর মধ্যে সদস্য নবায়ন, তথ্য হালনাগাদকরণ, সম্ভাব্য ভোটার তালিকা প্রণয়ন ও প্রকাশ, এবং একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন অন্তর্ভুক্ত থাকবে।

সভায় বক্তারা বলেন, “প্রেসক্লাব কেবল একটি পেশাজীবী সংগঠন নয়, এটি স্থানীয় সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও নৈতিকতার প্রতীক। তাই একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন অত্যন্ত জরুরি।”

তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বশীলতার সাথে সকল কার্যক্রম সম্পন্ন করে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি উপহার দিতে সক্ষম হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের বিগত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মোরশেদ হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন মঞ্জুর, আমজাদ হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট