1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অজ্ঞাত আসামির ছায়ায় ন্যায়বিচার ও নাগরিক অধিকার -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর স্টারস ২০২৬-২৭ সেবা বর্ষের পূর্নাঙ্গ কেবিনেট ঘোষণা পটিয়া পৌরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই: একান্ত সাক্ষাৎকারে হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি। পটিয়ার বীর মুক্তিযোদ্ধা মহসীন খাঁনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন। পটিয়ায় মুক্তিপণের জন্য অপহরণ শেষে বস্তাবন্দি লাশ উদ্ধার: প্রতিবেশীসহ ৫ জন গ্রেপ্তার। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটি গঠিত স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন হিজরি নববর্ষের সংক্ষিপ্ত ইতিহাস ও আমাদের করণীয় সৈয়দা আফরা জাল শেনজেন ভিসা ব্যবহার করে ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালান: বাংলাদেশ বিমানের কর্মকর্তা গ্রেফতার পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার

আমরা সবাই মিলে সচেতন হলে সড়ক দূর্ঘটনা কমে আসবে : ভারপ্রাপ্ত মেয়র

  • সময় সোমবার, ২৩ মে, ২০২২
  • ৫৯২ পঠিত

পলাশ সেনঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিন বলেছেন, দেশে সড়ক দূর্ঘটনা নিত্য দিনের ঘটনায় পরিণত হচ্ছে। সড়ক দুর্ঘটনা জনিত মৃত্যু আহত ও পুঙ্গুত্বের সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার পরিসংখ্যান বলছে, দেশে করোনা মহামারীকালীন যে পরিমান মানুষ মারা গেছে। সড়ক দুর্ঘটনায় তার চেয়েও বেশি মারা গেছে। জনচেতনতা এবং প্রয়োজনীয় সরকারী-বেসরকারী পদক্ষের মাধ্যমে রুখা সম্ভব। তিনি আজ সোমবার সকালে টাইগারপাস মোড়ে টিম পজিটিভ বাংলাদেশ কর্তৃক আয়োজিত জনসচেতনতা মুলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, দেশটিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, টিম পজেটিভের রবিউল হাসান, কামরুলজ্জামান রুমান, মির্জা কামরুল হাসান আসলাম,সজীব আনোয়ার ইভান, মো. হোসেন, আবু হাসান, রেজাউল করিম বাপ্পি, আশেক রসুল রাহাত, আবদুল কাদের রুবেল, ইফতেখার ইসলাম রিমন, মো. ওয়াছি সিকদার, নিশাত সাবরিনা, তাসনিয়া, আবদুল্লা সজিব, মো. সুজন হোসেন জনি প্রমুখ।
তিনি আরো বলেন, রোড এক্সিডেন্ট প্রতিকারে ট্রাফিক আইন সংস্করন, চালকের সতর্কতা অবলম্বন, গাড়ীর ইঞ্জিন ও চাকাগুলো ত্রুটিমুক্ত রাখা, সড়ক সংস্কার, চালকদের বিআরটিএ কর্তৃক সঠিক ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা করা, কর্তৃপক্ষের সতর্কতা ও কঠোরতা অবলম্বন করতে পারলে রোড এক্সিডেন্ট প্রতিকার সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন। তিনি আত্মহত্যা গুজব সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে মন্তব্য করে বলেন, গুজব হচ্ছে মিথ্যা ও বানোয়াট তথ্য। মিথ্যা তথ্যের কারণে হানাহানির মত ঘটনা ঘটে যায়। হতাশা ও পরিবারিক কলহের কারণে আত্মহত্যার মত ঘটনা ঘটে। আর আত্মহত্যা ও গুজব প্রতিকারের জন্য সুষ্ঠু বিনোদন এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট