1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

আশাশুনিতে জমি মাপ-জরিপকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ২

  • সময় সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৬০ পঠিত

মো: কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

সাতক্ষীরার আশাশুনিতে জমি মাপ জরিপকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গ্রাম ডাক্তারসহ দুইজন আহত হয়েছে। আহতদেরকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার(১৫ জুন) বেলা ১:৩০টায় আশাশুনি সদর ইউনিয়নের সোদকনা গ্রামে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,সোদকনা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে খাইরুল ইসলাম ও তার দুই ছেলে রাসেল সরদার ও খালিদ হোসেন রানা খুঁটিনাটি বিষয় নিয়ে একই গ্রামের এসএম ইয়াছিনুর রহমানের ছেলে গ্রাম ডাক্তার রাকিবুজ্জামান ও তার পরিবারের লোকজনের সাথে শত্রুতা সৃষ্টি করিয়া দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি ও ক্ষয়ক্ষতি করে আসিতেছে। রবিবার(১৫ জুন) দুপুরে জমি মাপ জরিপকে কেন্দ্র করে উভয় পক্ষের আমিনের(জমি মাপ জরিপকারী) মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিবাদী খায়রুল গং সংঙ্গোবদ্ধ হয়ে ডাক্তার রাকিবকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো দা দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। এতে সে গুরুতর জখম হয়। ২নং বিবাদী রাসেল সরদার লোহার রড দিয়ে বাড়ী মেরে ডাক্তার রাকিবের চাচাতো ভাই ও ইদ্রীস আলী সরদারের ছেলে মোঃ তারিকুজ্জামান সুমনকে ফুলা যখম করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করতে আসলে বিবাদী খায়রুল গং হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। সাক্ষীগণ ও পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গ্রাম ডাক্তার রাকিব,খায়রুল ইসলাম ও তার দুই ছেলে রাসেল সরদার ও খালিদ হোসেন রানাকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বাদী গ্রাম ডাক্তার রাকিবুজ্জামান,বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষে কামনা করেছেন। এ ব্যাপারে বিবাদী খায়রুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট