1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের হাতে ডায়েরি তুলে দিয়ে সম্মাননা: স্মৃতি সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ চন্দনাইশে সৈয়দ মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজনগরী মাইজভান্ডারী’র ওরশ শরীফ সম্পন্ন সঙ্গীত পরিষদ আয়োজিত ‘কালরাত্রি’ স্মরণ অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধ আমাদের অহংকার এবং আত্ম পরিচয়ের স্মারক একতা সংঘের ঈদ পূর্ণর্মিলনী ও চেক হস্থান্তর অনুষ্ঠান সম্পন্ন” কসবায় তরুণ সাংবাদিক দ্বীন ইসলামকে পিটিয়ে হত্যা: বিএমএসএফ-এর তীব্র নিন্দা, দ্রুত গ্রেফতারের দাবি ঈদেও থামেনি চট্টগ্রাম বন্দর, কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড বাঘাইছড়িতে পালিত হলো ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ সীতাকুণ্ডে ২৫ মার্চ গনহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা অনুষ্ঠিত কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’

  • সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩৮২ পঠিত

চট্টগ্রাম সিটির সিআরবি, ফয়েজ লেক ও সি ওয়ার্ল্ডে চিত্রায়িত হয়েছে নতুন নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’। ভালোবাসা, নীরবতা ও সময়ের নির্মম বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এ নাটকটি প্রযোজনা করেছে এসএ ফিল্ম, নির্মাতা প্রতিষ্ঠান বিএস৩৬০ প্রোডাকশন হাউজের (ঢাকা) ব্যানারে।

নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহীন বাদশা, সহকারী পরিচালক নাসরীন হীরা। অভিনয়ে রয়েছেন মোশারফ ভূঁইয়া পলাশ, শাহীন বাদশা, পুজা দাশ প্রমুখ। মেকআপে ছিলেন বীনা দাশ গুপ্ত, ক্যামেরায় দুলাল বাবু, সহযোগিতায় বীজন নাট্যগোষ্ঠী।

গল্পের কেন্দ্রীয় চরিত্র অরোহি ও সামির— দুইজনের মধ্যে ছিল গভীর ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা থেকে গেছে অপ্রকাশিত। অরোহি সহজভাবে স্বীকার করেন, “কেউ যখন খুব আপন হয়ে যায়, তখন তার কাছেই সব কথা বলতে ইচ্ছে করে।” কিন্তু সামিরের নীরবতা সেই সম্পর্ককে হারিয়ে ফেলে সময়ের কাছে।

শেষ দৃশ্যে দেখা যায়, অরোহি জীবনের নতুন পথে এগিয়ে গেছেন অন্য কারও সঙ্গে, আর সামির দূর থেকে তার হাসি দেখতে দেখতে উপলব্ধি করেন নিজের ভুল।

নাটকটি ভালোবাসা প্রকাশে মানুষের সংকোচ ও নীরবতার মানসিক দ্বন্দ্বকে ফুটিয়ে তুলেছে সংবেদনশীলভাবে।

নির্মাতা শাহীন বাদশা বলেন, “অনেক সময় ভালোবাসা থাকে, কিন্তু সাহসের অভাবে তা প্রকাশ পায় না। এই নাটকের মাধ্যমে সেই না-বলা কথাগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি।”

দর্শকদের জন্য নাটকটি শিগগিরই মুক্তি পাচ্ছে এসএ ফিল্ম ইউটিউব চ্যানেলে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট