1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

ইউপি চেয়ারম্যানের বড় ছেলে এমপি, ছোটজন জিতলেন উপজেলায়

  • সময় বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩৫৬ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বিভিন্ন নির্বাচনে দেখা গেছে, আওয়ামী লীগের সংসদ সদস্যর পরিবার স্বজনরা অংশগ্রহণের পাশাপাশি জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়। নির্বাচনের প্রচার প্রচারণার সময় প্রার্থীরা শক্ত অবস্থান জানান দিলেও ভোটের দিন সংসদ সদস্যের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি, ভোটারদের কেন্দ্রে আসতে বাধাসহ নানা অভিযোগ তুলে ধরেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।বুধবার (২৯ মে) তৃতীয় ধাপে কুমিল্লার চারটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কুমিল্লা দেবিদ্বার উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী অংশগ্রহণ করে। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই মো. মামুনুর রশীদ যিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টারের স্ত্রী ঘোড়া প্রতীকের প্রার্থী শাহিদা আক্তার ও তার মেয়ে দোয়াত কলম প্রতীকের প্রার্থী খাদিজা বিনতে রৌশন।
এদিন রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই আনারস প্রতীকের প্রার্থী মো. মামুনুর রশীদ বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হন। উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মামুনুর রশীদ ভোট পেয়েছেন ৯২৫২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহিদা আক্তার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪৪৮০ ভোট।মামুনুর রশীদের বড় ভাই আবুল কালাম আজাদ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এবং তার বাবা মো. নুরুল ইসলাম দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদের (ইউপি) টানা দুই মেয়াদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান। ভাই সংসদ সদস্য (এমপি), বাবা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এবার ছোট ভাইকে উপজেলা চেয়ারম্যান হিসেবে পেয়েছেন দেবিদ্বারবাসী।দলীয় সূত্রে জানা গেছে, নব্বইয়ের দশকে দেবিদ্বারের বরকামতা ইউপির একটি ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছিলেন নুরুল ইসলাম। ২০১৬ সালের আগস্টে তিনি আওয়ামী লীগের সমর্থন নিয়ে বরকামতা ইউপির চেয়ারম্যান হন। এর মধ্যে ২০২১ সালে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তার ছেলে আবুল কালাম আজাদ চেয়ারম্যান হন। ২০২২ সালে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় দফায় ইউপি চেয়ারম্যান হন নুরুল ইসলাম। ২০২৩ সালের ২০ নভেম্বর উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে সংসদ নির্বাচন করে সংসদ সদস্য হন আবুল কালাম আজাদ। এখন তার ভাই মামুনুর রশিদ দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত চার বছরে নুরুল ইসলামের পরিবার থেকে প্রথমে ইউপি চেয়ারম্যান, তারপর সংসদ সদস্য এবং এবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।নবনির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। তিনি একজন ইউপি চেয়ারম্যান। মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। পরে আমার বড় রাজনীতিতে এসে দেবিদ্বারবাসীর ভালোবাসা পেয়েছেন। প্রথমে উপজেলা চেয়ারম্যান পরে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হিসেবে তাকে দেবিদ্বারবাসী নির্বাচিত করেছেন। এবার তারা আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। আমাদের পরিবার দেবিদ্বারবাসীর কাছে কৃতজ্ঞ। আমি সকলের মতামত নিয়ে দেবিদ্বারকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট