1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ঈদগাঁওতে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৪৮ পঠিত

মোঃ বজলুর রহমান, কক্সবাজার (ঈদগাঁও)

ফিলিস্তিনের গাজা উপত্তকায় ইসরায়েলের গণহত্যা ও দখলদারিত্ব ও গণহত্যার বিরুদ্ধে এবং গ্লোবাল স্ট্রাইক ফর গাজার প্রতি সংহতি প্রকাশে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলাতে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বহিরবিশ্বের সাথে তাল মিলিয়ে ধর্মপ্রাণ মুসলমানেরা জানান দিচ্ছেন প্রতিবাদ,একদিকে ইসরায়েলি কর্তৃক ফিলিস্তিনের মুসলমানের উপর নির্মম হত্যাকান্ড ও অপরদিকে শক্তিশালি আরব দেশ গুলোর নিরব ভুমিকা পালনের বিরুদ্ধে প্রতিবাদ করছে মুসলমানেরা।

৭ এপ্রিল সোমবার, আসরের নামাজের পর ঈদগাঁও বাজারের শাপলা চত্বর থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি প্রধান সড়ক হয়ে ঈদগাঁও বাস স্টেশন ও গরু বাজার প্রদক্ষিণ করে পুলিশ বক্সসংলগ্ন স্থানে গিয়ে সমবেত হয়।

বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ডাউন উইথ ইসরায়েল’ সহ বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী ব্যানার , আমি কে? তুমি কে? ফিলিস্তিন, ফিলিস্তিন, ফেস্টুন প্রদর্শন করেন। তারা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানান।

সমাবেশে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের একই ব্যানারে একত্রিত হতে দেখা যায়। এসময় অনেকেই ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে কঠোর বর্জনের ডাক দেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে প্রায় অক্ষাধিক মানুষের উপস্থিতিতে দেখা যায়। এ বিক্ষোভ শেষে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট