1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

ঈদগাঁতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মানববন্ধন

  • সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২০৯ পঠিত

মোঃ বজলুর রহমান, কক্সবাজার ( ঈদগাঁও)

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে ৬ লেইন বাস্তবায়ন দাবি
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
ঈদগাঁওতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ৬ লেইন বাস্তবায়ন করার দাবিতে ৫ এপ্রিল সকাল সাড়ে দশটায় এ কর্মসূচি শুরু হয়। ঈদগাঁও বাস স্টেশনের মাইক্রো অফিস প্রাঙ্গণে মানববন্ধনটির আয়োজন করে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখা।

সংগঠনের ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মোঃ তৈয়ব উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের দায়িত্বশীল অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম ও বৃহত্তর ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী। উপজেলা শ্রমিক কল্যাণের সহ সভাপতি বশির আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে সাম্প্রতিক সময়ে যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে তাতে নানা জনের প্রাণহানি সহ বিভিন্ন পরিবার বিপর্যয়ের মুখে পড়েছে। অনেকে পিতাকে হারাচ্ছে, অনেকে মাতাকে হারাচ্ছে, পিতা- মাতারা তাদের প্রিয় সন্তান-সন্ততিদের হারাচ্ছে। এমনও হয়েছে যে, দুর্ঘটনায় পড়ে একই পরিবারের একে একে সবাই মৃত্যুবরণ করেছে। যা কখনো কাম্য হতে পারে না।

অথচ এ সড়ক দিয়ে পর্যটন নাগরী কক্সবাজার অভিমুখে প্রতিদিন প্রচুর পর্যটক আসা-যাওয়া করেন। বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ সহ পর্যটক ও সাধারণ জনগণের চলাচলের ব্যবস্থা আরও সুপ্রশস্ত করার জন্য অবিলম্বে এ সড়কে ছয় লেইন বাস্তবায়ন করার দাবি জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট