1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও শিক্ষামেলা’২৬ অনুষ্ঠিত।

  • সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২২৩ পঠিত

 

আলমগীর আলম, পটিয়া।

পটিয়ার সবুজবাগ শিক্ষা কমপ্লেক্সে ঈদ পুনর্মিলনী, শিক্ষামেলা ও গুণীজন সংবর্ধনা’২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৪ এপ্রিল শনিবার দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পটিয়া উপজেলা শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকারের উদ্বোধনের মাধ্যমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আয়োজনে ছিল মিনি বুক ফেয়ার, উন্মুক্ত পাঠ, বিজ্ঞান মেলা, গণিত অলিম্পিয়াড ও পিঠা উৎসব।
অনুষ্ঠানে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাবু অমিতাব দত্ত এবং ‘প্রিন্সিপাল আব্দুর রহিম চৌধুরী স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করেন লায়ন নুরউল আরসাদ চৌধুরী।
অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি প্রফেসর আবু জাফর চৌধুরী শিক্ষার্থীদের বইপড়া ও সৃজনশীল চর্চার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান আলোচক লায়ন নুরউল আরসাদ চৌধুরী নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততার ওপর জোর দেন।
শেষে গুণীজনদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজন শেষ হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট