1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখতে রাঙ্গামাটিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

  • সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৪১ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ

পাহাড় ডিঙিয়ে,পানি পেরিয়ে বৈরী আবহাওয়া কেন্দ্র করে বুধবার (৯জুলাই)২৫খ্রিঃ দুপুরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমার ‘মা বসুপতি চাকমা’র ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন।
অসুস্থ বসুবতি চাকমাকে দেখতে তার গ্রামের বাড়ি রাঙ্গামাটি সদরস্থ কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে গিয়ে ঋতুপর্ণার মায়ের খোঁজ-খবর নেন রিজভী।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে ১ লাখ টাকা এবং জেলা বিএনপি থেকে ১ লাখ টাকা সহ – মোট ০২ লক্ষ( দুই লাখ)টাকা অনুদান বসুপতির হাতে তুলে দেন
রিজভী এবং তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশে ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করে তার রোগমুক্তির প্রার্থনা করেছি এবং তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিয়েছি।
এ-সময় তিনি বলেন, মগাইছড়ি গ্রামে যাতায়াতে সড়ক নির্মাণ নিয়ে গত ১৭ বছর ধরে উন্নয়নের যে বুলি উড়ানো হয়েছে, আজকে আমরা’তা সরেজমিনে এসে তার বাস্তব প্রমাণ পেয়ে গিয়েছি,কিছুই নেই। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও তুলে ধরেন তিনি,

রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলটিতে ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
এছাড়া ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতিঃ দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদকঃ অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন,
রাঙ্গামাটি জেলা (জাসাস) সভাপতি কামাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট