1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল করিম গ্রেপ্তার পটিয়ায় ৫ বছরের শিশু অপহরণ: ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরিবারকে চিঠি। প্রি-পেইড মিটার টোকেন যন্ত্রণায় পটিয়ায় বিদ্যুৎ অফিসে গ্রাহকদের ভিড়। গান, আবৃত্তি ও নৃত্যে প্রাণবন্ত ত্রিতরঙ্গ আবৃত্তি দলের বর্ষা বরণ আয়োজন নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সংকট: সমস্যার গভীরে না গিয়ে কি সমাধান সম্ভব? জননেতা জহুর আহমেদ চৌধুরী আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের নায়কের নাম- তসলিম উদ্দীন রানা আল্লামা তৈয়্যব শাহ দ্বীনের মুজাদ্দিদ ও সফল সংগঠক ছিলেন অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী সিসিটিভি ফুটেজ দেখে ৫ জন শনাক্ত: রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা যুক্তরাজ‍্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত গুম-অপহরণের ‘নাটক’ ও নারী নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ

একযোগে নারায়ণগঞ্জের সকল থানার ওসি বদলী

  • সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৮৫ পঠিত

 

একযোগে নারায়ণগঞ্জ জেলার ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দের বদলী করা হয়েছে।তাদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিককে খুলনা রেঞ্জে (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহ), বন্দর থানার ওসি গোলাম মোস্তফাকে সারদা, রাজশাহী, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুস সাত্তার মিয়াকে চট্টগ্রাম রেঞ্জে (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,কক্সবাজার), সোনারগাঁও থানার ওসি এস এম কামরুজ্জামানকে এপিবিএন’এ, আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহকে শিল্পাঞ্চল পুলিশে, ফতুল্লা মডেল থানার ওসি মো: নুরে আজম মিয়াকে এপিবিএন’এ, রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহাকে রংপুর রেঞ্জে (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাট), নারায়ণগঞ্জ মডেল থানার সাবেক ওসি শাহাদাৎ হোসেনকে চট্টগ্রাম রেঞ্জে (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,বান্দরবান) বদলী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে তাদের বদলীর আদেশ দেয়া হয় পুলিশ হেডকোয়ার্টার থেকে।প্রসঙ্গত: বন্দর থানার ওসি সিদ্ধিরগঞ্জ থানায় শামীম ওসমানের মাধ্যমে যোগদান করেন। দীর্ঘদিন ওই থানার দায়িত্ব পালন শেষে বদলীর অর্ডার হলে পুনরায় শামীম ওসমানের মাধ্যমে নদীর পূর্বপারে বন্দর থানায় যোগদান করেন। মূলত আওয়ামীলীগ নেতাকর্মীদের কাছে তিনি দলীয় কর্মী হিসেবে ছিলেন।সোনারগাঁও থানার ওসি কামরুজ্জামান পুরোপুরি আওয়ামী ঘরোয়ার ছিলেন।রূপগঞ্জ থানার ওসি সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর আদেশ নিষেধ পালনে ব্যস্ত ছিলেন। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক ও ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম মিয়া আওয়ামীলীগের নেতাকর্মীদের পক্ষ নিয়ে কাজ করতেন বলে চাউর উঠেছিলো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট