1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিটি শ্রেণিতে প্রথম, আলিমে উপজেলার একমাত্র জিপিএ-৫ মুনতাহা পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে পলাতক ফ্যাসিস্ট ও গুপ্ত রাজনৈতিক শক্তি: মুহাম্মদ শাহেদ আনসার-ভিডিপির পক্ষ থেকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী। শ্রীপুর আবদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন প্রতিষ্ঠাতা শিক্ষক আলহাজ্ব মোঃ ওয়াহিদুজ্জামান মাস্টার পটিয়ায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া, মিলাদ ও  এতিমখানায় তবারক বিতরণ অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশের ২০২৭ সালের জাতীয় সভাপতি পদপ্রার্থী নুরুল আমিন চৌধুরী আরমান বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, আহত চালক প্রবাসীদের নিরাপত্তা ও জীবন-জীবিকা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব কতটুকু? – মোঃ আবদুল আলী জাতীয় সাংবাদিক সমাবেশ – ২০২৬ অনুষ্ঠিত তিনবারের শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের স্বীকৃতি পেল আদর্শ ছাত্র ও যুব সমাজ

এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে এপেক্স গ্লোবালের ট্রি প্লান্টেশন ডে উদযাপন

  • সময় মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৫০৩ পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি : আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স গ্লোবালের ঘোষিত বিশ্বব্যাপী ট্রি প্লান্টেশন ডে উপলক্ষে এপেক্স ক্লাব অব পটিয়ার সদস্যরা বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে সন্ধ্যা ৬ ঘটিকার সময় একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে ট্রি প্লান্টেশন ডে এর উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুমদনন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, বাংলা টিভি নিউজ রিপোর্টার মোঃ বাবলু, ক্লাবের ফাউন্ডার এন্ড চার্টার্ড প্রেসিডেন্ট সৈয়দ মিয়া হাসান, ক্লাব পরিচালক মোঃ ইব্রাহিম তালুকদার, মোহাম্মদ সালাউদ্দিন, মোঃ রেজাউল করিম মুন্না, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আরিফুল ইসলাম চৌধুরী , মোঃ বোরহান উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ধরণের ফলজ, বনজ ও ঔষধি কাজ রোপন করা হয়

এই বার্ষিক উদ্যোগের লক্ষ্য পরিবেশ সংরক্ষণ এবং গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধ করা, বলেছেন ক্লাবের সদস্যরা। সাংবাদিকদের সাথে কথা বলার সময় ক্লাবের ফাউন্ডার ও চার্টার্ড প্রেসিডেন্ট সৈয়দ মিয়া হাসান বলেন, এপেক্স গ্লোবাল বিশ্বব্যাপী ৪ আগস্ট কে ট্রি প্লান্টেশন ডে হিসেবে ঘোষণা করেছে, জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন এবং একই সাথে সবাইকে অবদান রাখতে উৎসাহিত করেন।

প্রোগ্রামটি একটি অনুস্মারক হিসাবে কাজ করে যে গাছ লাগানোর মতো ছোট কাজগুলি সম্মিলিতভাবে আমাদের গ্রহের সুরক্ষায় একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, তিনি যোগ করেন। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি মোঃ সিরাজুল ইসলাম বলেন, আগামীতে বৃক্ষরোপণের প্রসার ও সবুজায়নের বিস্তৃতির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সুন্দর আগামী নিশ্চিত করতে এপেক্স ক্লাব অব পটিয়া তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে । প্রসঙ্গত, ক্লাবের সদস্যরা আজ কলেজ প্রাঙ্গণে লাগানো গাছের যত্ন নেওয়ার অঙ্গীকারও করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট