1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ও রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। বোয়ালখালীতে অভিবাসী স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত দুবাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ পঠিত

পটিয়ায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে এপেক্স ক্লাব অব পটিয়া। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদারপাড়া তৈয়বিয়া আজিজিয়া রাবেয়া কামাল সুন্নীয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীত মৌসুমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে এপেক্সের এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, এপেক্স কেবল একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি পরিবার। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপে. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান এস এম আবু হেনার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট-৩ এর গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে.মো: লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব চিটাগং-এর সাবেক সভাপতি এপে. ইঞ্জিনিয়ার মহসিন এবং এপেক্স ক্লাব অব পটিয়ার সদ্য অতীত সভাপতি এপে. আলমগীর আলম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাদের, মাদ্রাসার ভূমিদাতা গোলাম কিবরিয়া, এপেক্সিয়ান আবদুর রহীম খন্দকার, এপে. নাঈম উদ্দিন আলমদার, এপে. আলী কদর জীবন, এপে. মোহাম্মদ আরমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, শীত মৌসুমজুড়ে পটিয়ার বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট