1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পেলেন ফেরদৌস আরা

  • সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩১১ পঠিত

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে ফেরদৌস আরা-কে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলীর স্বাক্ষরিত প্যাডে এ অনুমোদন প্রদান করা হয়।
নবনিযুক্ত কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে ফেরদৌস আরা সংগঠনের সার্বিক কার্যক্রম সমন্বয়, নারী ও শিশু অধিকার সুরক্ষা কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তার এবং জাতীয় পর্যায়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী নবনিযুক্ত কেন্দ্রীয় সমন্বয়ক ফেরদৌস আরা-কে শুভেচ্ছা জানিয়ে বলেন,
“নারী ও শিশু অধিকার রক্ষায় ফেরদৌস আরার আন্তরিকতা, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক অভিজ্ঞতা আমাদের সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমি বিশ্বাস করি, তার নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে এবং নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা নতুন উচ্চতায় পৌঁছাতে পারব।”

দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন,
“নারী ও শিশুদের অধিকার রক্ষায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।”

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ফেরদৌস আরার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ সংগঠনের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে।

উল্লেখ্য, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নারী ও শিশু অধিকার সুরক্ষা, শিক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট