1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

এসডিজি ইয়ুথ ফোরাম’র অনুষ্ঠানে এম এ মুহিত বাসযোগ্য পৃথিবীর জন্য পরিকল্পিত পথনকশা তৈরি করতে হবে

  • সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৭২৬ পঠিত

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। তাই আমাদের দেশে পরিকল্পিত সবুজায়নের মাধ্যমে বনায়ন সৃষ্টিতে সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা পালন করতে হবে। বর্তমানে যতটুকু বনভূমি রয়েছে তা যেন সঠিক ব্যবস্থাপনায় রক্ষণাবেক্ষণ করা হয় এবং এসব সবুজায়িত স্থানকে পর্যটন শিল্প হিসেবে কাজে লাগিয়ে বনভূমি সংরক্ষণের সাথে অর্থনৈতিক উন্নয়নের দিকেও নজর দেয়া প্রয়োজন। দূষণ-দখল-অপরিচ্ছন্নতায় কোনো সবুজায়িত স্থানের সৌন্দর্য অবলোকনে যেন দৃষ্টি বিঘিœত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এসডিজি ইয়ুথ ফোরাম’র উদ্যোগে চট্টগ্রামের সিআরবি সংলগ্ন পাহাড়-প্রকৃতিতে পদযাত্রাপূর্বক পরিদর্শনকালে দুই বার এভারেস্ট বিজয়ী এম এ মুহিত উপরোক্ত কথাগুলো বলেন।

এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ড. মুহাম্মদ কামাল উদ্দীন, সমাজকর্মী নেছার আহমেদ খান, পূর্বাশার আলো’র প্রতিষ্ঠাতা আতিকুল ইসলাম আতিক, এসডিজি ইয়ুথ ফোরাম’র দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, ছাত্রনেতা আসিফ মুজতবা কামাল, স্মাইল বাংলাদেশের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম জয়, শাহ আলম শিকদার, মিনহাজুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মো: মোরশেদ প্রমুখ।
নোমান উল্লাহ বাহার বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী ও উদ্বাস্তুুুদের ক্ষতিপূরণ আদায়ে চলমান ঈঙচ-২৬ জলবায়ু সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের উপর্যুক্ত প্রাপ্যতা নিশ্চিতের জন্য বলিষ্ঠভাবে গুরুত্বারোপ করা জরুরি। শুধু কথামালায় নয় বরং গ্রিনহাউস গ্যাসের ভয়াল থাবা থেকে পৃথিবীর অস্তিত্বকে টিকিয়ে রাখা আবশ্যক। আমরা ব্যাপক কার্বন নির্গমন হ্রাস চাই। বিশ্বের উত্তর থেকে দক্ষিণ জলবায়ু বিপর্যয়ের ক্ষয়ক্ষতিরোধে সুনিপুন ব্যবস্থাপনা চাই। পাশাপাশি জীবাশ্ম জ্বালানি শিল্পের অবসান ঘটাতে হবে।
এভারেস্ট বিজয়ী এম এ মুহিত আরো বলেন, যে শিক্ষা মানুষের মাঝে সৌন্দর্যবোধ জাগ্রত করে না এবং শিশুদের সুকুমার বৃত্তি ও তাদের মননে প্রকৃতির প্রতি প্রেমবোধ তৈরি করে না সেই শিক্ষা প্রকৃতপক্ষে কোনো শিক্ষা হতে পারে না।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট