1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

ওয়ার্ল্ডভিউ হজ্ব এজেন্সি ব্যবস্হাপনায় হজ্ব প্রশিক্ষন কর্মশালা ও হাজী পুনর্মিলনী -২০২৫ সম্পন্ন

  • সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৬৩ পঠিত

ওয়ার্ল্ডভিউ হজ্ব এজেন্সি ব্যবস্হাপনায় হজ্ব প্রশিক্ষন কর্মশালা ও হাজী পুনর্মিলনী -২০২৫।
চট্টগ্রামের কল্যাণে হাজীদের কাছে দোয়া চাইলেন মেয়র ডা. শাহাদাত।

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

দেশ ও জাতির কল্যাণে বিশেষভাবে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন কার্যক্রম সফল হওয়ার জন্য আল্লাহর রহমত কামনা করে হাজীদের কাছে দোয়া চেয়েছেন মেয়র ডা. শাহাদাত।

শনিবার ওয়ার্ল্ডভিউ হজ্ব গ্রুপের ব্যবস্থাপনায় “হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজী পুনর্মিলনী-২০২৫” নগরীর আগ্রাবাদস্থ আব্দুল্লাহ আল কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিউ হজ্ব গ্রুপের উপদেষ্টা শফিকুর রহমান স্বপন, আহমেদ-উল আলম চৌধুরী (রাসেল), মোঃ মনজুরুল আলম মনজু, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আবু হায়দার চৌধুরী আমজাদ, মোঃ সরোয়ার আলম, এস.এম শওকত হোসেন, এডভোকেট আবু তাহের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ডভিউ হজ্ব গ্রুপের সত্ত্বাধিকারী আলহাজ্ব আজহারুল ইসলাম চৌধুরী।
এসময় মেয়র বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন সেবক হিসেবে আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ আপনাদের সুযোগ দিয়েছেন হজ পালন করার, যা সবার ভাগ্যে জোটে না। আপনারা সৌভাগ্যবান।”মেয়র তাঁর বক্তব্যে আরও বলেন, “আপনারা নিজের, পরিবারের, চট্টগ্রাম শহর এবং দেশবাসীর জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি আপনাদের কাছে দোয়া চাই, যাতে চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাই। আমরা খাল খননসহ নানা প্রকল্পে কাজ করছি।”

তিনি হজযাত্রীদের উদ্দেশে বলেন, “প্রথমবার হজে যাওয়া নিয়ে অনেকের মনে ভয় থাকতে পারে, তবে এটি খুব সহজ ও আল্লাহর রহমতে পরিচালিত এক মহান ইবাদত। ওয়ার্ল্ডভিউ হজ কাফেলার আজহার ভাইসহ যারা আপনাদের গাইড করবেন, তারা অত্যন্ত আন্তরিক। প্রয়োজনীয় মাসায়েল ও দিকনির্দেশনা আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবেন।”

তিনি আরও বলেন, “আমি চিকিৎসক হিসেবে অভিজ্ঞতা থেকে বলছি—অনেক রোগী হজে যাওয়ার আগে হাঁটু, কোমর বা ঘাড়ে ব্যথার কথা বলেন, কিন্তু আল্লাহর ঘরে গিয়ে অনেকেই সুস্থ হয়ে ফেরেন। তবুও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখা জরুরি। যেমন: ব্যথার ওষুধ, ঠান্ডা-কাশির ওষুধ, অ্যান্টিবায়োটিক, সিপ্রোফ্লক্সাসিন, মেট্রোনিডাজল ইত্যাদি।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব রফিক উদ্দিন, কুতুব উদ্দিন, আব্বাছ রশিদ, আলী আজম, মাঈনুদ্দীন মাঈনু, করিম উদ্দীন, মো: ফরিদুল আলম, আইয়ুব খান, মহসিন তালুকদার, কুতুবউদ্দীন, মহিউদ্দীন রিপন, আলী হায়দার ছোটন, জহির উদ্দীন বাবলু, রিজোয়ান উদ্দীন, গিয়াস উদ্দীন, মেজবাহ উদ্দীন, মো: হোসেন, আব্বাছ রিপন, সুজাউদ্দীন , আশরাফ আলী, তৌহিদ, তওসিফ, মো: শহীদ, মো: জাবেদ, নওশাদ আলী, আলতাফ উদ্দীন মামুন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট