1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় শিশুসহ সিএনজির ৫ যাত্রী নিহত

  • সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৫৩ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদঃ

কক্সবাজারের রামুর রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে তিনজন নারী ও শিশু দুইজন পুরুষ বলে ধারণা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।
শনিবার (২ আগস্ট)২৫ খ্রিঃ দুপুর আনুমানিক ২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় পানিরছড়া-ভারুয়াখালী রেলক্রসিং দিয়ে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি সেটিকে সজোরে ধাক্কা দেয়।
প্রচণ্ড গতির ট্রেনটি সিএনজিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ট্রেনের চাপে পিষ্ট হয়ে ছিন্নভিন্ন অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহতদের মরদেহ বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম জানান, শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটের সময় কক্সবাজার রেলস্টেশন থেকে পর্যটক ৮১৩ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
রামুতে পৌঁছানোর পর এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহতদের পরিচয় জানতে অনুসন্ধান চলছে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট