1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে যাওয়া চবির আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩৪৯ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে তলিয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসিফ নামের আরও এক শিক্ষার্থীর মরদেহ ২৪ ঘন্টারও বেশি সময় পর সমিতি পাড়া থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ১ শিক্ষার্থী।

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়াস্থ সৈকতে এক যুবকের মরদেহ ভেসে আসে। পরে মরদেহটি সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আসিফের মরদেহ বলে নিহতের ভাইয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল মুকিত।

পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুকিত বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়াস্থ সৈকতে পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিখোঁজ শিক্ষার্থী আসিফ আহমেদের বড় ভাই সেখানে এসে লাশটি শনাক্ত করেন। নিখোঁজ শিক্ষার্থীর ভাই নিশ্চিত করেছেন এটি আসিফ আহমেদেরই মরদেহ।

উল্লেখ্য, সোমবার কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৩ শিক্ষার্থী। তারা হলেন-কে. এম. সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান ও আসিফ আহমেদ।

এরমধ্যে গতকাল সাবাবের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন বাকি দু’জন। আজ সকালে আসিফের মরদেহ ভেসে উঠে। তবে, এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট