1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

কর্ণফুলীতে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, পুলিশের ফাঁকা গুলিবর্ষন,ওসি আহত

  • সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৭২ পঠিত

এম,আনিসুর রহমান

চট্টগ্রামের কর্ণফুলীতে বিশেষ অভিযানেে যাওয়ার পথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ফাঁড়ির ইনচার্জ (আইসি) সহ পুলিশের একাধিক সদস্য হামলার শিকার হয়েছেন। শনিবার (১৭ মে) মধ্যরাতে উপজেলার শিকলবাহা কলেজ বাজারের জামাল পাড়ায় এ ঘটনা ঘটে। হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ (৫০) ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি এসআই মিজানুর রহমান (৩৫)। তবে আহত অন্য পুলিশ সদস্যদের নাম তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কলেজ বাজার এলাকায় একদল দুর্বৃত্ত রাতে জমি দখলের চেষ্টা চালায়। ওই সময় একই পথে পুলিশ আরেকটি বিশেষ অভিযানে যাওয়ার সময় পুলিশদের দুর্বৃত্তরা অতর্কিতে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আইসি মিজানুর রহমান বুকে গুরুতর আঘাত পান এবং ওসি শরীফসহ আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
স্থানীয়রা জানান, এ ঘটনার নেতৃত্বে ছিলেন টিটু নামে এক যুবক, যিনি বিএনপি ও যুবদলের নাম ভাঙিয়ে জমি দখলের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার নেতৃত্বেই পুলিশের ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাতভর বন্দর জোনের এডিসি সোহেল পারভেজের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ আটক হয়নি। আহত আইসি মিজানুর রহমান বলেন, অভিযানে গেলে পেছন থেকে দুর্বৃত্তরা ইট-পাটকেল ছুঁড়ে মারেন। আমি বুকে আঘাত পাই, ওসি স্যারও আহত হন। চিকিৎসা শেষে আমি বাসায় ফিরেছি। এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন একটি বিশেষ অভিযানে যাওয়ার পথে ঘটনাস্থলে একটি ঘেরাও ভাঙচুর চালাচ্ছে একদল দুর্বৃত্তরা। পরে তাদের কাছ থেকে ভাঙচুরের কারণ জানতে চাওয়া মাত্রই তারা আমাদের ইট-পাটকেল ছুঁড়ে মারেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট