1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা রাউজানে দুলাল-রেনু ফাউন্ডেশনের অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন আবারও বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদের সভা মসজিদ পরিদর্শনে প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত কবিতাঃ “বাবা” মোহাম্মদ আব্দুল হাকীম

কর্ণফুলীর জুলধায় চাঁদাবাজিতে অতিষ্ঠ ট্রাক ড্রাইভার ও পরিবহন শ্রমিকরা

  • সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৮ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন জুলধা আলম মাঝির রোডের সামনে রীতিমত চেকপোস্ট বসিয়ে ডাঙ্গারচর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যাতায়াতকারী প্রতি ট্রাক থেকে দুইশত টাকা করে চাঁদা আদায় করা হয়।

প্রতিদিন কমবেশি ৫০টি ট্রাক থেকে ১০ হাজার টাকা সে হিসাবে প্রতিমাসে প্রায় তিন লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ করেছেন পণ্য পরিবহন মালিক শ্রমিক ও ট্রাক ড্রাইভাররা স্থানীয় ৫ নং ওয়ার্ডের মামুন, মোহাম্মদ নুর, আব্দুল সালাম, আব্দুল মালেক ও মোহাম্মদ আলী গং এর বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকার করলে বা কম দিতে চাইলে হুমকি ধামকি এবং হেনস্থার শিকার হচ্ছেন ট্রাক ড্রাইভার ও হেলপাররা।

দক্ষিণ চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক শ্রমিক ও ট্রাক ড্রাইভার নেতৃবৃন্দ অভিযোগ করেন  মামুন, নুর, সালাম, মালেক ও মোঃ আলী জুলধা আলম মাঝির রোডের সামনে একটি অফিস ঘর নির্মাণ করে সেখানে  সঙ্ঘবদ্ধভাবে অবস্থান করেন এবং যাতায়াতকারী প্রতিটি ট্রাক সেখানে দাঁড় করিয়ে চাঁদা আদায় করেন। অভিযুক্তগণ বিগত সময়ে ফ্যাসিস্ট  সরকারের মন্ত্রী এমপি নেতাদের লেজুড়বৃত্তি করেছে  আবার বর্তমান সময়ে তারা নিজেদের পরিচয় দিচ্ছেন  বিএনপি যুবদল শ্রমিক দলের নেতা হিসেবে। ট্রাক ড্রাইভাররা তাদের হাতে  জিম্মি হয়ে তাদের এই চাঁদাবাজি মেনে নিতে বাধ্য হচ্ছেন।

এই চাঁদাবাজি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে  স্থানীয় প্রশাসন এবং নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন দক্ষিণ চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক শ্রমিক ও ড্রাইভার সমিতির নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট