1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে কনিকা দাশ নামে নববধূ নিখোঁজ। পটিয়া-শিকলবাহায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩৫ ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা

কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে কনিকা দাশ নামে নববধূ নিখোঁজ।

  • সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২৩ পঠিত

অরুণ নাথ :

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কনিকা দাশ (২০) নামে এক নববধূ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নৌকায় থাকা অপর ৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে এক শিশুসহ তিনজনের আশঙ্কাজনক পরিস্থিতি।


২৭ মে বুধবার সকাল সাড়ে ১১টার সময় হঠাৎ দমকা ঝড়ো হাওয়ার দুর্ঘটনার কবলে পড়ে। নিখোঁজ কনিকা দাশ কোদালা ইউনিয়নের জেলে পাড়ার রুবেল দাশের স্ত্রী। সে চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের মৃনালপাড়া এলাকার দুলাল দাশের মেয়ে।

‎​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের জেলে পাড়ার বাপের বাড়ি থেকে নবদম্পতি কনিকা দাশ ও রুবেল দাশ পরিবারের অন্য সদস্যদের নিয়ে নৌকায় করে চন্দ্রঘোনা কদমতলী মৃণালপাড়ায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি কর্ণফুলী নদীর মাঝপথে পৌঁছালে হঠাৎ তীব্র ঝড়ো হাওয়ার কবলে পড়ে উল্টে এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়,​ নৌকাডুবির পরপরই স্থানীয় লোকজন দ্রুত নদী থেকে ৫ জনকে জীবিত উদ্ধার করেন। উদ্ধারকৃতদের তাৎক্ষণিকভাবে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

‎হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন-রাজ ঘোষ (২), অনিশ ঘোষ (৬), পলি দাশ (২৫) ও স্বামী রুপন ঘোষ।

‎মিশন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন ৫ জনের মধ্যে শিশু রাজ ঘোষের অবস্থা আশঙ্কাজনক। অনিশ ঘোষসহ তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গৃহবধূ কনিকা দাশ নিখোঁজ রয়েছেন।

‎রাঙ্গুনিয়া ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্জুন বাড়ৈ জানান, নিখোঁজের খবর পাওয়ার সাথে সাথেই তারা ঘটনাস্থলে ছুটে এসেছেন। চট্টগ্রাম আগ্রাবাদ থেকে বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল পৌঁছালেই তল্লাশি অভিযান আরও জোরদার করা হবে।

‎এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (​ওসি) মোহাম্মদ জহির উদ্দিন জানান, নৌকাডুবির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে এসেছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন, পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যৌথভাবে কাজ করছে। নদী থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট