1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

কলম বিডি নিউজ ও কলম টিভির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৪৯৮ পঠিত

নিউজ ডেস্ক :

কলম বিডি নিউজ ও কলম টিভির উদ্যোগে গত ১১ মার্চ (মঙ্গলবার) বিকাল ৫ টায় চট্টগ্রাম আন্দরকিল্লা জিএ ভবনে সম্পাদক মো: কুতুব উদ্দীন রাজুর সভাপতিত্বে ও সহ-সম্পাদক ফারদিন এহসান রাফির সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলম বিডি নিউজ ও কলম টিভির উপদেষ্টা মো: কামরুল ইসলাম, পরিচালক মো: সিরাজুম মুনির, কলম একাডেমি লন্ডন বাংলাদেশ শাখার সভাপতি করুনা আচার্য, পরিচালক এস,এম জাহাঙ্গীর হাছান, পরিচালক মো: বেলাল হোসেন সিরাজী, বিশেষ প্রতিনিধি ক ম জামাল উদ্দিন, যীশু সেন, আনোয়ারা প্রতিনিধি শেখ আব্দুল্লাহ শেকাব।
অতিথিরা বলেন, রোজা পালন উন্নত চরিত্র ও আদর্শ সমাজ গঠনে সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোজা পালনের সময় লোভ-লালসা, পাপা চার, মিথ্যাচার, ঝগড়া-বিবাদ, ত্যাগ করা উচিত। অশ্লীল কথা,খারাপ কাজ থেকে সকলকে বিরত থাকা উচিত। এই পবিত্র রমজান মাসে আল কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান মাসের রোজা মানুষকে পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি দেয়, মানুষের কুপ্রবৃত্তি ধুয়ে মুছে দেয় এবং আত্মা কে দহন করে ঈমানের শাখা প্রশাখা সঞ্জিবীত করে। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য ও সন্তুষ্টি সহজে লাভ করা যায়। অতিথিরা কলম বিডিনিউজ ও কলম টিভির পরিচালনা পর্ষদ সহ সকলকে ধন্যবাদ জানান।
সভাপতি সবাইকে আগামীতে কলমবিডি নিউজ ও কলম টিভির পাশে থেকে যে কোন অনুষ্ঠান সফল করার জন্য অনুরোধ জানান, সকলের উপস্থিতি, সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট