1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়

  • সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৪৬ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দেশ ও গনতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে ষড়যন্ত্র মূলক অশালীন প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে কালিয়াকৈর ফুলবাড়িয়া রোডে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ফুলবাড়িয়া রোড় থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শেষ হয়।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান এর সভাপতিত্বে ও কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন , কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোখলেছুর রহমান মাষ্টার, হযরত আলী মিলন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. কামরুজ্জামান, গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক মিনার উদ্দিন,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সূএাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমীন, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন রবিন সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট