1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

কিডনি রোগী কল্যাণ সংস্থার সভায় ওয়াহিদ মালেক– “কিডনি রোগ যে মহামারীর মত রূপ নিচ্ছে”।

  • সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩০৯ পঠিত

আবদুল আলী, মহানগর প্রতিনিধিঃ

কিডনি রোগী কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা ১২ মে ২০২৫ইং সোমবার সন্ধ্যা ৭টায় মোমিন রোডস্থ দৈনিক আজাদী ভবনের কনফারেন্স হলে কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি জনাব ওয়াহিদ মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জনাব ওয়াহিদ মালেক বলেন, কিডনি রোগ যে মহামারীর মত রূপ নিচ্ছে এত হতদরিদ্র কিডনি রোগীদের জন্য প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে বিশেষ কিছু করা প্রয়োজন। বর্তমানে ডায়ালাইসিস মেডিসিন ও কিট এর দাম বৃদ্ধি পাচ্ছে। এতে করে আর্তপীড়িত রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে অনেকে অকালে মৃত্যু বরণ করছেন। এহেন পরিস্থিতিতে বন্দর নগরী চট্টগ্রামে পরিস্থিতি মোকাবেলায় অচিরেই ১০০ শয্যা বিশিষ্ট কেপিডব্লিও এম. এ মালেক ডায়ালাসিস সেন্টার ও পর্যায়ক্রমে একটি পুর্নাঙ্গ বিশেষায়িত কিডনী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।। এতে আরো বক্তব্য রাখেন কিডনি রোগী কল্যাণ সংস্থার আজীবন সদস্য ও কিডনী ট্রান্সফারেন্ট সোসাইটির সাব কমিটির যুগ্ন আহবায়ক, সংস্থার সিনিয়র সহ-সহসভাপতি ও মানবাধিকার নেতা এডভোকেট জিয়া হাবীব আহাসান। সংস্থার অর্থ-সম্পাদক সাংবাদিক মোঃ হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, আজীবন সদস্য যথাক্রমে সৈয়দ আবু মুসা, মোহাম্মদ আরিফ, মুহাম্মদ ওবায়দুল হক (মনি), আহসান হাবীব বাবু, মোঃ আলমগীর, দীপংকর বোস, এড. মুহাম্মদ নুমান আসকারী দীদার, শৈবাল দেব নাথ, সাইয়েদ হামিমুল মিল্লাত ও মো: আবদুল আলী প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট