1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

কুমিল্লার মনোহরগঞ্জে ২০০ পরিবারে শুকনো খাবার বিতরণ চট্টগ্রামেও জেএসইউসের বন্যার্তদের সেবা কার্যক্রম অব্যাহত

  • সময় মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৪৬৫ পঠিত

বৃহত্তর চট্টগ্রামের চট্টগ্রাম কুমিল্লা ফেনী বন্যা প্লাবন দেখা দেয়ার সাথে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) এর স্ব স্ব এলাকায় নিজস্ব টিম কাজ শুরু করে। প্রাথমিক পর্যায়ে প্রশাসনের সহায়তায় নির্দিষ্ট এলাকায় গিয়ে বন্যার্তদের তথ্য নিরূপণ করা হয়। জেএসইউএসের দুটো টিম এক্ষেত্রে চট্টগ্রাম ও কুমিল্লায় সার্বক্ষণিক কাজ করছে। চট্টগ্রাম শহর থেকে যোগাযোগবিহীন অবস্থায় মনোহরগঞ্জ ও বরুড়া উপজেলা থেকে প্রবল পানির স্রোতে জেএসইউএেসর অবস্থানরত কর্মীরা অনেক কষ্টে সৃষ্টে ছুটে যায় নিকটবর্তী মনোহরগঞ্জ উপজেলায়। প্রাথমিক তালিকা নিরুপণ করার মাধ্যমে শুরুতেই পানি বন্দী কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বন্যা প্লাবিত জেএসইউএস পরিচালিত উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতাভুক্ত শিশুদের গত ২৫ আগস্ট ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এই টিমে ছিলেনে জেএসইউস মনোহরগঞ্জ ওওএসসি শিক্ষা প্রকল্পের প্রোগ্রাম সুপারভাইজার তামান্না আক্তার বৃষ্টি, বরুড়া উপজেলা ওওএসসি শিক্ষা প্রকল্পের প্রোগ্রাম সুপারভাইজার খেনি মারমা, আনজিরুল হক ফাহিম, মোস্তাফিজুর রহমান, শিক্ষক ইশরাত জাহান রিফা, হাফেজ ইসমাইল প্রমূখ। এদিকে জেএসইউএসের অপর এক মেডিক্যাল টিম অচিরেই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নির্র্দিষ্ট কয়েকটি ইউনিয়নে চিকিৎসা সহায়তার জন্য কাজ শুরু করার কথা রয়েছে। এছাড়া বন্যার্তদের জন্য অচিরেই জেএসইউএস দাতাসংস্থার সহায়তা সাপেক্ষে ব্যাপক আকারে কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করছে। জেএসইউএস বন্যা ত্রাণ তৎপরতার বিষয়টিকে সার্বক্ষণিক মনিটরিং করছেন নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন ও ব্যবস্থাপনা উপদেষ্টা সাঈদুল আরেফীন এবং সমন্বয়কের দায়িত¦ পালন করছেন সহকারী পরিচালক আরিফুর রহমান।

 

-প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট