1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী “পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উদযাপনের গুরুত্ব-তাৎপর্য ” মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভি’কে সংবর্ধনা

  • সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৮২৯ পঠিত

সংবর্ধনায় সিক্ত হলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদকের দায়িত্ব পাওয়ায় সংবর্ধিত হলেন নগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ চৌধুরী অভি।

বুধবার ৩০ (নভেম্বর) দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামে আসার পর নগরীর পুরাতন রেল স্টেশনে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সহসভাপতি মিথুন মল্লিক, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ পাঠাগার সম্পাদক সায়েম তালুকদার, নগর যুবলীগ নেতা জাবেদুল আলম সুমন, মোঃ ফিরোজ, আলমগীর কবীর, তৌহিদুল ইসলাম রনি, মহিউদ্দিন, নিরব, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আজগর আলী মিন্টু, মোজাম্মেল হক সহ।
উপস্থিত নগর ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও কলেজসহ সর্বস্তরের নেতাকর্মীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অভি।
উল্লেখ্য, বিগত ৩১ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নাঈম আশরাফ চৌধুরী অভিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদে মনোনীত করা হয়।
উক্ত চিঠিতে উল্লেখ করা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প ২০৪১ এবং চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক অভি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে বিশ্বশান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সৈনিক সকল সহযোদ্ধাদের সাথে নিয়ে রাজপথে থাকবো ইনশাআল্লাহ।

নগরীর খতিবেরহাটের বাসিন্দা নুরুল আবছার ও জেসমিন আক্তারের সন্তান নাঈম আশরাফ চৌধুরী অভি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট