1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিতাঃ দৃষ্টির আড়াল -মোঃ এনিত ইসলাম (ইমন) চট্টগ্রাম জামেয়া এলামনাই এসোসিয়েশন’র অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার। আলহাজ আবুল কাসেম বাদশার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হুমকির চারদিন পর কালুরঘাট থেকে যুবদল নেতা অপহরণ ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) মেলার আমেজে নব সাজ মিয়ার হাট ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও শিক্ষামেলা’২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে সিভিল সোসাইটি-চট্টগ্রাম আয়োজিত ‘ত্রৈমাসিক চন্দনাইশ’ এর মোড়ক উন্মোচন ও সংলাপ সাতবাড়িয়া পালিয়া পাড়ায় উঠান বৈঠক: সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হকের

গণবন্ধু নুরুল হক নুরের রাজনৈতিক জীবন ও উত্থান -মহিউদ্দীন কাদের

  • সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৮৭৬ পঠিত

দেশের সবচেয়ে তরুণ রাজনৈতিক নেতা নুরুল হক নুর। ভিপি নুর হিসেবেই তার অধিক পরিচিতি। রাজনৈতিক জীবনের শুরু থেকে অনেক উত্থান-পতন দেখেছেন তিনি। তবে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসেন নুর। এর পর থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে অংশগ্রহণ করেন বিভিন্ন আন্দোলন-সংগ্রামে। রাজনৈতিক জীবনে একাধিকবার হামলা-মামলাসহ বেশ কয়েকবার জেলেও যেতে হয়েছিল এই তরুণ নেতাকে।

নুরুল হক নুরের জন্ম

১৯৯১ সালে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নুরের। বাবা ইদ্রিস হাওলাদার একজন ব্যবসায়ী এবং মা নিলুফা বেগম ছিলেন ইউপি সদস্য। পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয় তিনি। নুরের জন্মের পাঁচ বছর পর তার মা মারা যান। এর পর থেকে একদিকে সংসার, অন্যদিকে সন্তানদের দেখাশোনা—দুটো দায়িত্বই পালন করেন তার বাবা ইদ্রিস।

নুরুল হক নুরের শিক্ষা

২০১০ সালে চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিকের গণ্ডি পার করেন নুর। এরপর উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন। ২০১২ সালে সেখান থেকে এইচএসসি পাস করে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এখান থেকে তিনি ইংরেজিতে অনার্স শেষ করেন। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন নুর।

নুরুল হক নুরের ব্যক্তিগত জীবন

২০১৬ সালে চরবিশ্বাস ইউনিয়নের হাতেম মাস্টারের মেয়ে মারিয়া আক্তার লুনাকে বিয়ে করেন নুরুল হক নুর। বর্তমানে তাদের দুই কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে।

নুরুল হক নুরের রাজনৈতিক জীবন

স্কুলজীবন থেকেই রাজনৈতিক সচেতন নুর নানা সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতির সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েন। ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেশের সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সংগত অধিকার আদায়ে গঠন করা হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, যা বর্তমানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নামে পরিচিত। এই সংগঠনের যুগ্ম আহ্বায়ক করা হয় নুরকে।

১৯৭২ সালে চালু হওয়া সরকারি বিভিন্ন চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেন নুর। এই আন্দোলনের মধ্য দিয়েই আলোচনায় আসেন এই ছাত্রনেতা। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা পদ্ধতির সংস্কার করতে বাধ্য হয় সরকার। একই বছর নিরাপদ সড়ক চাই আন্দোলনেও শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করেন তিনি।

এরপর ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেন। এতে ১১ হাজার ৬২টি ভোটে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন নুর। এর পর থেকে একাধিকবার বিভিন্ন অভিযোগে মামলা ও ছাত্রলীগের হাতে হামলার শিকার হয়েছিলেন এই ছাত্রনেতা। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ভিপি নুর।

ছাত্রনেতা হিসেবে বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় বেশ জনপ্রিয়তা পান নুরুল হক নুর।

এরপর ২০২১ সালে ছাত্রনেতা থেকে মূল রাজনীতিতে পা রাখেন তিনি। অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও নুরুল হক নুরকে সদস্য সচিব করে গঠন করা হয় নতুন রাজনৈতিক দল। এর নাম দেওয়া হয় গণঅধিকার পরিষদ। বর্তমানে গণবন্ধু ভিপি নুরুল হক নুর সভাপতি ও রাশেদ খাঁন সাধারণ সম্পাদক।

৮ জানুয়ারি ২০২১ সালে যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখা এক প্রতিনিধি সভায় নুরকে “গণবন্ধু” উপাধিতে ভূষিত করে একটি ক্রেস্ট প্রদান করে।

লেখকঃ সদস্য সচিব, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট