1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

গাইবান্ধায় প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন এ্যাড.স্মৃতি এমপি

  • সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৯০ পঠিত

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার প্রাণীসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের পৃথক আয়োজনে প্রানী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।

প্রথমে পলাশবাড়ী এস.এম. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২২ উদ্বোধন করা হয়। ১৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন।

এ প্রদর্শনী মাঠে ৪০টি স্টল, দেশী-বিদেশী গরু,ছাগল,ঘোড়া, কবুতর,মোরগ,রাজহাঁস, পশুপাখির এবং দুগ্ধজাত খাবার প্রদর্শন করা হয়। উপজেলা প্রাণীসম্পদ অফিসার আলতাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আজাদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল জাওয়া। শেষে দু’জন উদ্যোক্তার মাঝে দুইটি ক্রিম সেফারেট মেশিন বিতরণ করা হয়।

এরপরে সাদুল্লাপুর উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। এতে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খাঁন বিপ্লব,উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় সহ উপজেলার কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীগণ।

উদ্বোধনী পৃথক অনুষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়ন সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন, এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র ভিশন বাস্তবায়নে দেশের খাদ্য চাহিদা পূরণ করে বিশ্বে বিভিন্ন দেশে রপ্তানির প্রক্রিয়ায় চলমান রয়েছে। এজন্য সারাদেশে চাষাবাদে আগ্রহী উদ্যোক্তাদের উৎসাহ ও সহযোগীতা চালিয়ে যাচ্ছে সরকার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট