1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিয়ে,প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ বোয়ালখালীতে ৮২ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম আই লাভ বোয়ালখালীর উদ্বোধন নির্বাচন সামনে রেখে বোয়ালখালীতে যৌথ বাহিনীর মহড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের আহবায়ক আটক চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান এ নির্বাচন ব্যর্থ হলে এদেশের মানুষ অভিশাপ দিবে বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত আলোকিত মানুষের জীবনী (হযরত মাওলানা আলহাজ্ব নুর মোহাম্মদ সাহেব ) আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ

চট্টগ্রামের উন্নয়ন সংগ্রামে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে ব্যারিস্টার মনোয়ার

  • সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৪৫৭ পঠিত

তারুণ্য নিয়ে উচ্ছ্বাস ও আশাবাদ আমাদের সমাজে প্রবলভাবে উপস্থিত। তরুণেরাই সমাজের বল-ভরসা। চট্টগ্রামের উন্নয়ন সংগ্রামে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। গ্ৰেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান

ব্যারিস্টার মনোয়ার হোসেন এ সব কথা বলেন।

গ্ৰেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম এর সভাপতি তরুন সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওনের সভাপতিত্বে বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ ইং বিকেলে চট্টগ্রামের কুটুমবাড়ি অডিটোরিয়াম হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার বলেন ভাঙা-গড়ার চিরন্তন প্রবাহে তরুণেরা সামনের কাতারে থেকে নেতৃত্ব দেয়। এর অনেক উদাহরণ আছে পৃথিবীতে। সাম্প্রতিককালে যতগুলো বড় ঘটনা ঘটেছে, তাতে গুরুত্বপূর্ণ ও নিয়ামক ভূমিকা পালন করেছে তরুণ সমাজ। প্রাচীনকালেও এর ব্যত্যয় হয়নি। মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার অর্ধেক পৃথিবী জয় করে যখন মারা যান, তখন তাঁর বয়স মাত্র ২৩ বছর। হজরত মুহাম্মদ (সা.)-এর বয়স যখন বিশের কোঠায়, তখন তিনি হিলফুল ফুজুল নামের একটি সংগঠন তৈরি করে কুরাইশ বংশের বিবাদমান গোষ্ঠীগুলোর মধ্যে সংহতি ও সমন্বয়ের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। হিলফুল ফুজুলকে আধুনিক নাগরিক সংগঠনের আদিরূপ বলা যেতে পারে। তৃতীয় মোগল সম্রাট আকবর মাত্র ১৩ বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেন এবং ১৯ বছর বয়সে একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ শুরু করেছিলেন। তাঁর কূটনৈতিক ও সামরিক দূরদর্শিতার ফলেই ভারতবর্ষে একটি আধুনিক বৃহৎ রাষ্ট্রের প্রথম সিঁড়িটি তৈরি হয়েছিল।
একুশ শতকের বাংলাদেশের দিকে তাকালে তারুণ্যের সেই দীপ্তি খুঁজে পাই না। এখানে এই বয়সে ছাত্রসংগঠনের কমিটিগুলোতে ঢোকার জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়। তাই গ্ৰেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম এর মতো সংগঠনকে নেতৃত্ব তৈরিতে ভুমিকা রাখতে হবে। গ্ৰেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম আতীতের মতো মানুষের পাশে থাকবে এ প্রত্যাশা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মির্জা ইমতিয়াজ শহীদ শাওন, জাহেদ কায়সার, শাদ ইরশাদ, সৈকত অন্তু, কামাল উদ্দিন, সেলিম তালুকদার আকাশ প্রমুখ।
পরে গ্ৰেটার চট্টগ্রাম ইয়ুথ ফোরাম এন নতুন কমিটি ঘোষনা করা হয়।
এতে মির্জা ইমতিয়াজ শহীদ শাওন’কে সভাপতি এবং জাহেদ কায়সার’কে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শাদ ইরশাদ, সৈকত শুভ্র, সালাম সৌরভ, এড সোহেল রানা, মোহাম্মদ কামাল, আসিফ ইকবাল, আব্দুল কাদের রাজু, সেলিম তালুকদার আকাশ, কাজী রোকন, মহি উদ্দিন মহিন, মুহম্মদ আলী রশিদ, আসাদুজ্জামান আছাদ, পূজন সেন, নূরুল ইসলাম সবুজ, বাবুল হোসেন বাবলা, এস এম আরা ফাতুল আলম, মোহাম্মদ মহিউদ্দিন, জুয়েল বড়ুয়া বাপ্পু, রহমান মিজান, জিয়াউর রহমান, সৈকত ঘোষ, এম আব্দুল্লাহ মজুমদার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট