1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রামের চকবাজার থানার ব্যারাকের বাথরুম থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৮৯ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের চকবাজার থানার ব্যারাকের বাথরুম থেকে রোববার (২৩ নভেম্বর) এএসআই অহিদুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকালে থানার ব্যারাকের টয়লেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত অহিদুর রহমানের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট থানার বনিদত্ত বাজারে। তার বাবার নাম মো. শহীদুল্লাহ ও মায়ের নাম হাসিনা আকতার।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘নাইট ডিউটি করার পর ফ্রেশ হতে টয়লেটে গিয়েছিলেন অহিদুর। পরে অনেকক্ষণ সেখান থেকে বের না হওয়ায় অন্যরা দরজায় টোকা দেন। কিন্তু তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখা যায়, তিনি ফাঁস দিয়েছেন।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট