1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রামের পটিয়ায় মহানবীকে নিয়ে কটুক্তি ডিবির হাতে যুবক গ্রেপ্তার

  • সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করা পার্থ বিশ্বাস পিন্টু (২৬) নামক এক যুবককে গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেফতার করে থানায় নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে স্থানীয় ধর্মপ্রাণ জনতা ও মাদ্রাসার শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে পটিয়া থানা প্রাঙ্গণ ঘিরে রেখেছে শত শত ছাত্র জনতাসহ স্থানীয় লোকজন। একই সময়ে এ ঘটনায় সেনাবাহিনীর একটি গাড়িতেও হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে বলে সত্যতা নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর।

ঘটনা সূত্রে জানা যায়, রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার মোড়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটিয়ার আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

এতে বক্তব্য দিয়েছিলেন সিনিয়র মুহাদ্দিস মাওলানা কাজী আখতার হুসাইন আনোয়ারী, ছাত্র প্রতিনিধি কাসেম আল নাহিয়ান, ইসামুদ্দিন মাহমুদ, শরিফুল ইসলাম, মাহফুজুর রহমান নাহিন শিকদার, আব্দুল্লাহ নোমানি, রিয়াদ হুসাইন, মুহাম্মাদ বিন নূর, আম্মার।

কিন্তু এর মধ্যে পটিয়ার পার্থ বিশ্বাস পিন্টু নামক এক যুবক ইসলাম ধর্ম ও নবীকে অবমাননা করে কটূক্তি করেন। পরে তার বিরুদ্ধে মামলা হয়। আজ দুপুরে তাকে পটিয়া থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম আটক করে থানায় নিয়ে যান। পরক্ষণেই খবর পেয়ে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ও স্থানীয় জনতা থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নিতে চান। এতেই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে মাওলানা কাজী আখতার হুসাইন আনোয়ারী বলেন, ‘ইসলামে ধর্ম ও নবীকে অবমাননার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। ভারতে আগেও অনেকে আমাদের প্রাণের নবীকে নিয়ে কটূক্তি ও অবমাননা করেছে। আমরা এরজন্য সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এমনকি যারা নবীকে অবমাননা করে যাচ্ছে তাদেরকে খুঁজে বের করে দ্রুত সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় তৌহিদি জনতা ফুঁসে উঠবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট