1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে হবে হাড্ডাহাড্ডি লড়াই

  • সময় বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩৫৫ পঠিত

নিজস্ব প্রতিবেদক :

পটিয়া উপজেলার পরিষদের নির্বাচনের দিনক্ষন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার প্রতিযোগিতা গণসংযোগ, সভা সেমিনার মিটিং মিছিল প্রচার প্রচারণায় ব্যস্থ হয়ে পড়ছে। চেয়ারম্যান পদে মাত্র দুইজন প্রার্থী থাকায় সহজে দুইজন থেকে যে কোন একজন চেয়ারম্যান নির্বাচিত হবে নিয়ে কোন টেনশনের চাপ নেই ভোটার এবং সমর্থকদের মধ্যে।

তবে নির্বাচনী মাঠে আমেজ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছেন প্রার্থী এবং ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকরা। তারা বিজয়ী হতে নিজস্ব কৌশলে এগুচ্ছে। মাঠে ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী থাকলেও আলোচনায় রয়েছে মাত্র তিনজন প্রার্থী। ডা. এমদাদুল হাসান (বই), আশীষ তালুকদার (তালা), মোজাম্মেল হোসেন রাজধন (টিয়া পাখি)।

এছাড়াও মুহাম্মদ শাহরিয়ার শাহরু (উড়োজাহাজ), পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ বেলাল (বৈদ্যুতিক বাল্ব), দক্ষিণ জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল হাসান টিটু (মাইক),দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন (টিউবওয়েল) প্রতিকে লড়ছেন।

আগামী ২৯ মে (বুধবার) পটিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের উপজেলা নির্বাচনে ১২৮ টি কেন্দ্রে ৩ লাখ ৩৪ হাজার ৫৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ৭৩৮ জন, নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮০৬ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট