1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামের সিআরবিতে প্রস্তাবিত হাসপাতাল মানে পরিবেশ ভারসাম্যহীন চট্টগ্রাম নগরী – ব্যারিস্টার মনোয়ার হোসেন

  • সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৬২২ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেছেন, “বিশ্বের পরিবেশের ভারসাম্য রক্ষা করে ভবিষ্যৎ বংশধরদের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে পরিবেশের সৌন্দর্য রক্ষা ও পরিবেশ উন্নয়নের জন্য যুগোপযোগী কর্মকাণ্ড হাতে নিতে হচ্ছে। পরিবেশের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর সরকার পরিবেশ ভারসাম্য রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু দুঃখের বিষয় সিআরবি হাসপাতালের প্রস্তাব মনে হচ্ছে চট্টগ্রামের পরিবেশ নিয়ে সম্পূর্ণ বিপরিত দৃষ্টি ভঙ্গি রয়েছে। এটি চট্টগ্রামের প্রতি অবহেলার আরেক উদাহরণ। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে এ ব্যপারে দূত হস্তক্ষেপ করে সিদ্ধান্ত বাতিলের মাধ্যমে চট্টগ্রামবাসীকে তথা দেশবাসীকে আস্বস্ত করার অনুরোধ করেন।”

আজ ১ এপ্রিল বিকেলে সিআরবি চত্তরে চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত এক সমাবেশে ফোরামের চেয়ারম্যান আন্তর্জাতিক মানবাধিকার নেতা আইনজীবী চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পুরোধা ব্যারিস্টার মনোয়ার হোসেন সভাপতির বক্তব্যে উপরোক্ত আহবান জানান।

সিআরবি চত্ত্বরে অনুষ্ঠিত সভায় ফোরামের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার খালেদ এর সভাপতিত্বে ও মহাসচিব মো. কামাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এড ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ডা: মাহফুজুর রহমান, এম শাহাদাত নবী খোকা, ডা: ইদ্রিস আলী, লায়লা বানু, গোলাপুর রহমান, লিঠু দাশ গুপ্ত, এস এম শাহেদ হোসাইন, আব্দুল মজুমদার, সাংবাদিক মির্জা ইমতিয়াজ শহিদ (শাওন), যুগ্ম মহাসচিব আকরাম হোসেন, এড: ইকরাম হোসেন বাবুল, এড: মাসুদ, কুসুম আক্তার, নুরুল ইসলাম সবুজ, অধ্যাপক ফরিদ আহমেদ, ওসমান গণি, গাজী মাসুদ করিম, নেত্রী হাসিনা আক্তার, কানিজ ফাতেমা, জাহাঙ্গীর আলম দস্তগীর, মো: ফোরকান, লাভলী ডিও, ফারহানা শারমিন, টি আর খান, আসিস চৌধুরী, প্রকৌশলী নুরুল আলম উজ্জ্বল, বাবু, প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট