1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ২, আহত ৩০

  • সময় শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৪১৩ পঠিত

পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা রি রোলিং মিলে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টায় কদম রসুল (কেশবপুর) এলাকার অক্সিজেন প্ল্যান্টে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শামসুল আলম (৫০)। আহতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. নূর হোসেন (৩০), মো. আরাফাত (২২), মোতালেব (৫২), ফেনসি (৩০), মো. জসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), মো. ফোরকান (৩৫), শাহরিয়ার (২৬), মো. জাহিদ হাসান (২৬), শামসুল আলম (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. ফজলে রাব্বি। তিনি বলেন, ‘সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও বিস্তারিত জানতে পারিনি।’ তবে বিস্ফোরণে বহু হতাতহ হতে পারে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট