1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২ সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, ক্যামেরা ভাঙচুর

  • সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৯৪ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন এখন টিভির চট্টগ্রাম অফিস প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপার্সন পারভেজ রহমান।

রোববার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিট ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, নগরীর আকবর শাহ ও সীতাকুণ্ড থানাধীন দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে দুদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলি চলছে। দখল-বেদখল ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত এ সংঘর্ষে একজন নিহত এবং ১০/১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।

এদিকে রোববার সংবাদ সংগ্রহ করতে গেলে এখন টেলিভিশনের চট্টগ্রাম অফিস প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজের ওপর হামলা চালায় ১৫/২০ জন সন্ত্রাসী।

আহত সাংবাদিক পারভেজ রহমান জানান, তাদের মেরে রক্তাক্ত করা হয়েছে। ক্যামেরা ভেঙে ফেলা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়্যালিটি ওয়ার্ডে ভর্তি করে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবি জানান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, সলিমপুর থেকে আহত অবস্থায় দুই সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। মাথায় আঘাত থাকায় সাংবাদিক হোসাইন জিয়াদ ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট