1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী পোশাক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  • সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪১৯ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জায়েদা আক্তার নামের এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে সাড়ে ৮টার দিকে ইপিজেডের ইউনিভার্সেল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জায়েদা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর চাপলী গ্রামের বাসিন্দা। তিনি টেকনিক্যাল অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, ‘পাঠাও’ মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় যানজটের মধ্যে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেলটি। এতে পিছনের সিটে থাকা জায়েদা ছিটকে পড়ে গেলে পিছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়।

স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ স্বজনদের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট