1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

চট্টগ্রামে ডিবির অভিযানে ৩১টি চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ১

  • সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫১৮ পঠিত

এম,আনিসুর রহমান

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন পলিটেকনিক্যাল আগার মোড় এলাকায় অভিযান চালিয়ে চোরাই স্মার্টফোন চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩১টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ জুন) ভোর পৌনে ২টার দিকে ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম–১ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কে এম মেহেদী হাসান (৩৫)। তাঁর বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার দিগনগর এলাকায়।
ডিবি জানায়, উদ্ধার হওয়া ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা। ফোনগুলো Samsung, Redmi, Realme, OPPO, VIVO, MI, Huawei, Tecno, Maximus, VNUS, Symphony, Google ও Benco ব্র্যান্ডের। আটক মেহেদী দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট