1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মক্কা চুক্তি : বাংলাদেশের আগ্রহ,ভারতের দুশ্চিন্তা -রশীদ আহমেদ চৌধুরী বোয়ালখালীতে খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নজরুলের জীবনে প্রমীলা: এক অনন্ত ভালোবাসার অধ্যায় – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে: সেলিম উদ্দিন চট্টগ্রামের জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ব্যয় সাড়ে ১৩ লাখ টাকা পটিয়ায় হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপের সম্মাননা প্রদান পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান

চট্টগ্রামে দিনদুপুরে ৩ বছরের শিশুকে চুরি

  • সময় সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৬১ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে তিন বছরের এক ছেলে শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১০ মার্চ) দুপুর ১টার বায়েজিদ বোস্তামী থানাধীন মুয়াজ্জিন নগর পলিটেকনিক এলাকার একটি বাসা থেকে শিশুটিকে অপহরণ করা হয়।
অপহৃত শিশু তাহসিন (০৩) ওই এলাকার চাকরিজীবী টুটুলের ছেলে।

টুটুল বলেন, সোমবার দুপুর ১টার দিকে তার শিশু সন্তান তাহসিন ঘরের সামনেই খেলা করছিলো। এর কিছুক্ষণ পরে থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

তবে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায় শিশুটিকে বোরকা পরিহিত এক নারী নিয়ে যাচ্ছে। তবে ওই নারী কে সেটি এখনো জানা যায়নি। পরিবারের দাবি ওই নারীই তাদের একমাত্র শিশুকে অপহরণ করে নিয়ে যায়।

এদিকে বাবা টুটুল একমাত্র শিশুকে হারিয়ে পাগল প্রায়। বার বার হচ্ছে অজ্ঞান।

এ ব্যাপারে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, আমি একটা মিটিংয়ে ছিলাম। সেখান থেকে এসে তারাবি নামাজ পড়েছি। এ বিষয়ে এখনো কিছু বলতে পারতেছি না। জেনে জানাব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট