1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং অনুষ্ঠিত পটিয়া ধলঘাটে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্যার আশুতোষ সরকারি কলেজে বৃক্ষরোপণ মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্য বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নওজোয়ানের বৃক্ষরূপন কর্মসূচি বোয়ালখালীতে মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা দক্ষিণ জেলা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী সভা অনুষ্ঠিত সংগীত শিল্পী শহীদ ফারুকী পটিয়ার আলোকিত সন্তান। ওমানে সড়ক দুর্ঘটনায় পটিয়ার যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

চট্টগ্রামে নকল প্রসাধনী, মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য জব্দ, ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

  • সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩৬৮ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মহানগরীর রিয়াজ উদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও শিশু খাদ্য জব্দ করেছে র‍্যাব-৭। এসময় ১১টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব জানতে পারে, কতিপয় অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর রিয়াজ উদ্দিন বাজার এলাকায় নকল ও মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী এবং শিশু খাদ্য মজুদ করে বিক্রয় করে আসছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান ও বিএসটিআইএর পরিদর্শক আব্দুর রহিম এর নেতৃত্বে রিয়াজ উদ্দিন বাজার এলাকায় অভিযান চালায়।

এসময় ১১টি প্রতিষ্ঠান থেকে  ২১৮ লিটার নকল সয়া সস, ৫ শতাধিক নকল সাবান এবং বিভিন্ন প্রকার মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য ও কসমেটিকস জব্দ করে।  এসময় ভ্রাম্যমাণ আদালত ওই ১১টি প্রতিষ্ঠানকে অবৈধ নকল প্রসাধনী ও শিশু খাদ্য এবং মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস সামগ্রী মজুদ ও বিক্রয়ের দায়ে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করে।

পরে জব্দকৃত এসব নকল মালামাল ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ধ্বংস করা হয়।জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট