1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
চকবাজারে এক ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক বোয়ালখালীর মানুষ কি ভাড়া নৈরাজ্যের কাছে জিম্মি হয়ে থাকবে? মোস্তানছিরুল হক চৌধুরী পবিত্র ঈদুল আজহার আনন্দে আজমানে ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি গেট-টুগেদার অনুষ্ঠিত সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ-এর নতুন কমিটি গঠন পটিয়ায় ৮ কোটি টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন,মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল হক। বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের ২০২৬-২৭ সেবা বর্ষের কমিটি গঠন  পটিয়ায় তালের পাইকারি বাজার প্রতিদিন বাড়ছে মানুষের ভিড়। পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর রাতের খাবার খেয়ে একই পরিবারের ৬ জন গুরুতর অসুস্থ

চট্টগ্রামে নির্বাচনের পরের দিন ৩৬২ মোটরসাইকেল আটক

  • সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৩ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগর এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করায় ৩৬২টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ।

সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে এসব গাড়ি আটক করা হয়।

ট্রাফিক বিভাগ জানায়, গতকাল (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিবহন আইন, ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী, অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

একই সঙ্গে, ৫ জানুয়ারি শুক্রবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি সোমবার মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া বলেন, নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গাড়ি চালানোর অপরাধে আজ ৩৬২টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এগুলো ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট