1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা রাউজানে দুলাল-রেনু ফাউন্ডেশনের অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন আবারও বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম

চট্টগ্রামে ফজলুল আরাফাহ ফাউন্ডেশন উদ্যোগে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ

  • সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৩১৩ পঠিত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে ২৫০ জন মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পলি হাসপাতালের পরিচালক আলহাজ্ব লায়ন মোহাম্মদ এহেছান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশ পত্রিকার বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, সাংবাদিক লায়ন ওসমান সরওয়ার, সংগঠক আবু সাদাত মোহাম্মদ সায়েম, এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবু সৈয়দ রাসেল, হাফেজ মাওলানা জমির উদ্দিন, মোহাম্মদ ইয়াসিন প্রমুখ।

অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, পবিত্র মাহে রমজানে দেশের সকল বিত্তবানদের মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের সহায়তা ও ইফতার-সেহেরী সামগ্রী প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস রমজান, রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়। রমজানে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে প্রয়োজন। কারো একার পক্ষে বিশাল দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ করা সম্ভব নয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট