1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান।

চট্টগ্রামে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

  • সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩০৮ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর ইপিজেডে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. সাদেকুল ইসলাম (২৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকার আসামির শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব -৭এর একটি দল।

গ্রেপ্তার সাদেকুল ইসলাম কক্সবাজার মহেশখালীর সিকদারপাড়া এলাকার মো. ফরিদুল আলমের ছেলে।

র‍্যাব জানায়, বলাৎকারের শিকার ওই শিশু মাদ্রাসার আবাসিক ছাত্র। গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে সাদেকুল ইসলামের রুমে নিয়ে যান। পরে সেখানে তাকে বলাৎকার করা হয়। শিশুটি অসুখ হয়ে পড়লে অভিভাবকদের ফোন করেন মাদ্রাসা শিক্ষক সাদেকুল। তারপর বাড়ির লোকজন শিশুটিকে বাড়িতে নিয়ে যায়। ওই সময় শিশুটি তার পরিবারকে সব কিছু খুলে বলে।

পরবর্তীতে এ ঘটনায় ২১ অক্টোবর ইপিজেড থানায় মামলা করেন শিশুটির বাবা। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট