1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চকবাজারে এক ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক বোয়ালখালীর মানুষ কি ভাড়া নৈরাজ্যের কাছে জিম্মি হয়ে থাকবে? মোস্তানছিরুল হক চৌধুরী পবিত্র ঈদুল আজহার আনন্দে আজমানে ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি গেট-টুগেদার অনুষ্ঠিত সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ-এর নতুন কমিটি গঠন পটিয়ায় ৮ কোটি টাকার মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন,মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই ক্রীড়া প্রতিমন্ত্রী- আমিনুল হক। বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। লায়ন্স ক্লাব অব চিটাগাং ক্লাসিকের ২০২৬-২৭ সেবা বর্ষের কমিটি গঠন  পটিয়ায় তালের পাইকারি বাজার প্রতিদিন বাড়ছে মানুষের ভিড়। পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর রাতের খাবার খেয়ে একই পরিবারের ৬ জন গুরুতর অসুস্থ

চট্টগ্রাম আগ্রাবাদে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৫৬৪ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ থাকা দেড় বছর বয়সী শিশু ইয়াছিন আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকালে উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে রোববার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রঙ্গীপাড়ার কেএম হাশেম টাওয়ার এলাকার নালায় ডুবে শিশুটি নিখোঁজ হয়। শিশুটির বাবার নাম সাদ্দাম হোসেন। স্থানীয়দের ভাষ্য হচ্ছে, খেলতে গিয়ে অথবা রাস্তায় হাঁটতে গিয়ে শিশুটি নালায় পড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মোবিলাইজার কপিল উদ্দিন, গতকাল (রোববার) বিকেলে শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। আজ (সোমবার) সকালে নালা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার শফিকুল ইসলামও এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে ঘটনার পর খবর পেয়ে আমাদের বিশেষ ডুবুরি দল তল্লাশি শুরু করে। রাতে অভিযান স্থগিত ঘোষণা করে ফায়ার সার্ভিস। সোমবার সকালে আবারও ইয়াছিনের খোঁজে অভিযান শুরু হয়। তবে পানি নেমে যাওয়ায় সকাল ৯টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় নালার এক কোণা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ সময় পাশাপাশি পুলিশ ও সিটি করপোরেশন কর্মীরাও সহযোগীতা করেন।

এর আগে, ২০২১ সালের ২৫ আগস্ট প্রবল বর্ষণে পানিবন্দি নগরীর মুরাদপুরে নালায় পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা সালেহ আহমেদ। দুই বছরেও তার খোঁজ মেলেনি। একই বছরের ২৭ সেপ্টেম্বর রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ শেখ মুজিব সড়কে জেক্স মার্কেটের সামনে নালায় পড়ে নিখোঁজ হন সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) নামে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রী। ৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট