1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ নেতা লালার মৃত্যু

  • সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪৮৭ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় লাল পেলেং কিং বম (২৭) নামে পার্বত্য চট্টগ্রামভিত্তিক সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)র এক নেতা  মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ ।  ওই যুবকের বাড়ি বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেল পাড়ায়। গত বছরের ২৬ ‍জুন থেকে তিনি চট্টগ্রাম কারাগারে ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, অপহরণসহ চার মামলার আসামি কেএনএফ সদস্য লাল পেলেং কিং বম। ২০২৪ সালের ৯ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। ওই বছরের ২৬ জুন তাকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, গত বছরের ২৬ ‍জুন থেকে কেএনএফ নেতা লাল পেলেং কিং বম চট্টগ্রাম কারাগারে বন্দি। একই সংগঠনের আরও কয়েকজনের সঙ্গে সে কর্ণফুলী ভবনের ১৫ নম্বর ওয়ার্ডে বন্দি ছিলেন।

তিনি জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে উঠে লাল পেলেং হঠাৎ চিৎকার শুরু করেন। এ সময় তার প্রচণ্ড খিঁচুনি শুরু হয়। তাকে ওয়ার্ড থেকে বের করে কারা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সকাল ৯টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, সকালে হাসপাতালে চিকিৎসাধীন একবন্দীর মৃত্যু হয়েছে। তিনি কেএনএফ সদস্য ছিলেন। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে আনা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট